হোম > খেলা > ফুটবল

‘আমরা পুরোপুরি হারিনি’, ব্রাজিলের কাছে হারের পর হাইতি কোচ

ক্রীড়া ডেস্ক    

দুই দলের ফুটবলারদের বল দখলের লড়াই। ম্যাচটিতে হেরে প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে হাইতি। ছবি: এএফপি

বিশ্বকাপে নিজেদের স্বপ্নের যাত্রাটা দীর্ঘায়িত করতে পারল না হাইতি। ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে প্রথম দল হিসেবে বিদায় নিয়েছে ক্যারিবীয় দেশটি। তবে হতাশার মধ্যেও দলের লড়াইয়ের প্রশংসা করেছেন কোচ সেবাস্তিয়েন মিগনে।

৫২ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফেরা হাইতি টানা দুই ম্যাচে হেরেছে। শেষ ম্যাচে তাই মরক্কোর বিপক্ষে ফল যাই হোক না কেন, ‘সি’ গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ মিশন শেষ করতে হচ্ছে দলটিকে। ব্রাজিলের কাছে হারের পর সংবাদ সম্মেলনে মিগনে বলেন, ‘প্রতিপক্ষ ব্রাজিল হলেও এই ম্যাচ হারের হতাশা অনেক বেশি। প্রতিপক্ষের মানকে স্বীকার করতেই হবে এবং এমন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে।’

ব্রাজিলের বিপক্ষে হাইতি কয়েকবার আক্রমণের সম্ভাবনা তৈরি করলেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হাতেই। মাথিয়াস কুনিয়ার জোড়া গোলের সঙ্গে একবার জালের দেখা পান ভিনিসিয়ুস জুনিয়র। তবে স্কোরলাইন যতটা একতরফা, ম্যাচকে ততটা একপেশে মনে করেন না মিগনে, ‘আমরা হেরেছি, তবে পুরোপুরি নয়। আমি ছেলেদের অভিনন্দন জানাতে চাই। তারা প্রমাণ করেছে যে এই বিশ্বকাপে খেলার যোগ্যতা তাদের আছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রতিপক্ষ ছিল ব্রাজিল। দুই দলের মানের মধ্যে পার্থক্য ছিল।’

বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেলেও সামনে তাকাতে চান মিগনে। পাঁচ দিন পর মরক্কোর বিপক্ষে শেষ ম্যাচে সমর্থকদের জন্য ইতিবাচক কিছু উপহার দেওয়ার প্রত্যয় তাঁর কণ্ঠে স্পষ্ট। মিগনে বলেন, ‘আরও শক্তিশালী হয়ে ফেরার সুযোগ আসবে পাঁচ দিনের মধ্যেই, আরেকটি বড় দলের বিপক্ষে। তারা গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। আমাদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে এবং সমর্থকদের গর্বিত করতে হবে।’

প্রথম পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলেও বিশ্বকাপে ফেরাটা হাইতির ফুটবলের জন্য বড় অর্জন বলেই মনে করেন মিগনে। দেশটির ফুটবল ফেডারেশন যে লক্ষ্য দিয়েছিল, সেটি পূরণ করতে পেরেছেন বলেও দাবি তাঁর, ‘হাইতির ক্ষেত্রে এই অর্জনকে ছোট করে দেখার সুযোগ নেই। আজ আমরা বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলেছি। আমার মনে হয় আমরা সাহসী প্রতিপক্ষ ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটি যথেষ্ট হয়নি। কোথাও না কোথাও আমাদের কিছুটা ঘাটতি ছিল।’

হাজারতম ম্যাচ: অন্যতম মাইলফলকের অপেক্ষায় বিশ্বকাপ

আর্জেন্টিনার খেলার মান নিয়ে প্রশ্ন তুললেন ব্রাজিল কোচ

আর্জেন্টিনার যে ফুটবলারকে ‘চুরি’ করতে চান স্পেন কোচ

অস্ট্রিয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

নকআউটে চোখ জার্মানি-আইভরি কোস্টের

‘শুধু ভিনির একার নয়, এবারের বিশ্বকাপটা হবে ব্রাজিলের’

ছেলে কুনিয়ার গোল দেখে কাঁদলেন তাঁর মা

উড়তে থাকা সুইডিশদের কি থামাবে ডাচরা

একের পর এক আক্রমণ করেও ব্যর্থ তুরস্ক, জিতল প্যারাগুয়ে

ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের ফুটবলার