আর্জেন্টিনা হয়ে বিদায়ী ম্যাচ খেলতে দেশে ফিরেছেন লিওনেল মেসি। আজ সকালে নিজ শহর রোজারিওতে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা। আগামী বুধবার বেনিনের বিপক্ষে ম্যাচে শেষবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
টিওয়াসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন সন্তানকে সঙ্গে নিয়ে ফোর্ট লডারডেল থেকে রওনা হয়ে রোজারিওতে পৌঁছান মেসি। সেখান থেকে শিগগিরই বুয়েনস এইরেসে গিয়ে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা তারকা ফরোয়ার্ডের।
আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় মনুমেন্টাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে মেসির খেলা নিশ্চিত নয়। কোচ লিওনেল স্কালোনি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে সমঝোতা অনুযায়ী, শুধু বেনিনের বিপক্ষেই খেলবেন তিনি।
ফলে এখনো এজেইজার আর্জেন্টিনার অনুশীলন কেন্দ্রে যোগ দেননি মেসি। তবে শিগগিরই স্কালোনির দলে যোগ দিয়ে অনুশীলনে নামবেন তিনি। পরবর্তী ম্যাচের আগে মেসি দলে উপস্থিতি হবেন কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়েই দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচটিকে তাঁর বিদায়ী আয়োজন হিসেবে নিশ্চিত করেছে।
বিদায়ের আগে দারুণ ছন্দে আছেন মেসি। টানা চার ম্যাচে গোল করেছেন তিনি। সর্বশেষ দুটি গোল এসেছে ফ্রি কিক থেকে।
বেনিনের বিপক্ষে মেসি শুরুর একাদেশ মাঠে নামবেন মেসি। অধিনায়কত্বের আর্মব্র্যান্ডও থাকবে তাঁর বাহুতে। পরবেন ১০ নম্বর জার্সিও। ঐতিহাসিক ম্যাচটির জন্য তাঁর জন্য বিশেষ সংস্করণের জার্সি রাখা হয়েছে। ম্যাচে পরা সেই জার্সি নিজের সংগ্রহে রাখবেন মেসি।