হোম > খেলা > ফুটবল

এক বছরে দুই বিশ্বকাপ জিতে কুকুরেয়ার বিরল কীর্তি

ক্রীড়া ডেস্ক    

স্পেনের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কুকুরেয়া। শিরোপা হাতে এমন উচ্ছ্বাস তো তাঁকেই মানায়। ছবি: সংগৃহীত

এক বছরে দুটি বিশ্বকাপ!

এটা শুনে যে কারও চোখ কপালে উঠতে বাধ্য। তবে এমন অভিজ্ঞতারই সাক্ষী হলেন স্পেনের লেফট ব্যাক মার্ক কুকুরেয়া। মাত্র এক বছরের ব্যবধানে দুই ভিন্ন দলের হয়ে বিশ্বকাপ জয়ের বিরল কীর্তি গড়েছেন তিনি।

তবে দুটি বিশ্বকাপই জাতীয় দলের হয়ে নয়, একটা জিতেছেন ক্লাব পর্যায়ে। গত বছর চেলসির হয়ে ক্লাব বিশ্বকাপের মুকুট পরেন কুকুরেয়া। সেবারই প্রথমবারের মতো ৩২ দল নিয়ে যুক্তরাষ্ট্রে বসেছিল ক্লাব বিশ্বকাপে নতুন ফরম্যাট। শিরোপা নির্ধারণী ম্যাচে পিএসজিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্লুজরা।

এবার স্পেনের হয়ে বিশ্বকাপ জিতলেন কুকুরেয়া। মজার বিষয় হলো, দুটি বিশ্বকাপের ফাইনালই হয়েছে যুক্তরাষ্ট্রের নিউজার্সি স্টেডিয়ামে। ২০২৫ সালের ১৪ জুলাই এই ভেন্যুতে পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছিল চেলসি। এক বছরের কিছু বেশি সময় পর আবারও সেই মাঠেই বিশ্বজয়ের আনন্দে মাতলেন কুকুরেয়া। তবে এবার স্পেনের জার্সিতে।

উত্তর আমেরিকায় হওয়া বিশ্বকাপের সময়ই কুকুরেয়ার সঙ্গে চুক্তির ঘোষণা দেয় রিয়াল মাদ্রিদ। দলবদলের গুঞ্জন অবশ্য তাঁর পারফরম্যান্সে কোনো প্রভাব ফেলতে পারেনি। স্পেনের বিশ্বকাপ অভিযানে প্রতিটি মিনিট মাঠে ছিলেন; করেছেন তিনটি অ্যাসিস্ট। গ্রুপপর্বে সৌদি আরবকে ৪-০ গোলে হারানোর ম্যাচে একটি এবং নকআউট পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেন কুকুরেয়া।

চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের পথেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন কুকুরেয়া। পুরো টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন। বাকি ছয়টি ম্যাচেই শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন, একবারও তাঁকে বদলি করা হয়নি। এই ছয় ম্যাচের মধ্যে ছিল কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের বিপক্ষে জয়, সেমিফাইনালে ফ্লুমিনেন্সেকে হারানো এবং গ্রুপপর্বে ফ্লামেঙ্গোর কাছে হারের ম্যাচ।

কুকুরেয়ার পরিবর্তে এক বছরে দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারতেন এনসো ফার্নান্দেস। চেলসির হয়ে গত বছর এই মিডফিল্ডারও জিতেছিলেন ক্লাব বিশ্বকাপের শিরোপা। কিন্তু বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে যায় তাঁর দল আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফার্নান্দেস।

‘মেসি তো সব সময় নাম্বার ওয়ান’

ফাইনালের আগমুহূর্তে মেসির যে ভাইরাল কথা নিয়ে চলছে আলোচনা

ফাইনালে কেন অচেনা আর্জেন্টিনা

ছাদখোলা বাসে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের উদ্‌যাপন, আর্জেন্টিনাকে খোঁচা

যেখানে শেষ মেসির, ইয়ামালের শুরু

দেশে ফিরল আর্জেন্টিনা ফুটবল দল, বুয়েনস এইরেসে রাজকীয় বরণ

ফাইনালে হারের ক্ষত শুকাতে অনেক সময় লাগবে: মেসি

আড়াল থেকে আলোয় তাঁরা

সিংহাসনটাও ফসকে গেল আর্জেন্টিনার, ব্রাজিলের সুসংবাদ

‘সহিংসতার’ ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত করবে ফিফা