হোম > খেলা > ফুটবল

‘ইয়ামালের সময় আসছে, আগামী বছর চ্যাম্পিয়নস লিগ-ব্যালন ডি’অর জিতবে’

ক্রীড়া ডেস্ক    

ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন নেইমার। ছবি: এএফপি

আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। কাতালানরা বিদায় নিলেও লামিনে ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ নেইমার। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের বিশ্বাস, খুব শিগগিরই চ্যাম্পিয়নস লিগ এবং ব্যালন ডি’অর জিতবে ইয়ামাল।

বার্সার হয়ে ২০২৩ সালে পেশাদার ফুটবলে অভিষেক হয় ইয়ামালের। নিজের জাত চেনাতে খুব বেশি সময় নেননি এই উইঙ্গার। গত কয়েক মৌসুম ধরেই ধারাবাহিকভাবে দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। বিশেষ করে গত মৌসুমে সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন এই তরুণ। উসমান দেম্বেলে, রাফিনহাদের সঙ্গে ছিলেন ব্যালন ডি’অর জেতার দৌড়েও। দারুণ প্রতিভাবান ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ফুটবলাররা। এবার নেইমারের মুখেও শোনা গেল স্প্যানিশ ফুটবলারের স্তুতি।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানোকে দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়ায় ইয়ামালের জন্য খারাপ লেগেছে। সে সবকিছু উজাড় করে দিয়েছে। প্রায় ম্যাচ ঘুরিয়েও দিয়েছিল। কিন্তু ফুটবল তো আসলে এমনই। এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। ইয়ামালের সময় আসছে। আশা করি আগামী বছর চ্যাম্পিয়নস লিগ জিতবে। আর ব্যালন ডি’অর কেন নয়? সে সত্যিই অসাধারণ একজন ফুটবলার। এমন একজন খেলোয়াড়, যার জন্য আমি সব সময়ই সমর্থন জানাব।’

ইয়ামালকে সর্বকালের সেরা কিশোর প্রতিভা বলেও উল্লেখ করেছেন নেইমার, ‘আমি বিশ্বাস করি, ইয়ামাল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিশোর প্রতিভা। এক সময় ছিল মেসি, ছিলাম আমি। কিন্তু এই ছেলেটা (ইয়ামাল) ১৮ বছর বয়সে যা করছে, তা একেবারেই অবিশ্বাস্য।’

অসম্ভবকে সম্ভব করেন হালান্ড

নিখোঁজ সাম্বা, বিদায় ব্রাজিল

যেখানে শুরু, সেখানেই শেষ নেইমারের

মেসিদের সামনে আজ সালাহ-চ্যালেঞ্জ

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’