হোম > খেলা > ফুটবল

এটা সহ্য করা যায় না, আর্জেন্টিনার সমালোচনায় স্পেন কোচ

ক্রীড়া ডেস্ক    

ফাইনালের পর আর্জেন্টিনার ফুটবলারদের আচরণে বিরক্ত লা ফুয়েন্তে। ছবি: সংগৃহীত

স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দকে অনেকটাই ম্লান করে দিয়েছিল ফাইনালের পরের উত্তপ্ত পরিস্থিতি। ম্যাচ শেষে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও স্পেনের ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে ফিফা। এবার সেই ঘটনার কড়া সমালোচনা করলেন স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। তাঁর মতে, ফুটবলে এমন আচরণের কোনো জায়গা নেই।

নিউজার্সি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালের পর লিয়ান্দ্রো পারেদেসের সঙ্গে এরিক গার্সিয়া ও গাভির এবং রবার্তো আয়ালার সঙ্গে দানি ওলমোর উত্তপ্ত বাক্যবিনিময় ও সংঘর্ষের ঘটনা আলোচনায় আসে।

ফাইনালের পর অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে স্পেনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিভিইকে দেওয়া সাক্ষাৎকারে লা ফুয়েন্তে বলেন, ‘সেই মুহূর্তে আমি কিছুই বুঝতে পারিনি, আমি উদযাপনে ব্যস্ত ছিলাম। তবে যাই হোক, এটা অসহনীয়, একেবারেই অগ্রহণযোগ্য। এমন ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না।’

লা ফুয়েন্তের মতে, বিশ্বকাপের মতো মর্যাদাপূর্ণ আসরে খেলোয়াড়দের আচরণ আরও দায়িত্বশীল হওয়া উচিত। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতেও সম্মানবোধ বজায় রাখা প্রয়োজন বলেই মনে করেন তিনি, ‘এমন মানের ফুটবলাররা, যাদের একজন দারুণ কোচও আছেন, তিনি নিশ্চয়ই আমাদের মতোই এসব প্রতিক্রিয়া দেখে খারাপ অনুভব করেছেন। এটা কোনোভাবেই সহ্য করা যায় না।’

আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণের সমালোচনা করলেও নিজের দলের ফুটবলারদের ভূয়সী প্রশংসা করেছেন দে লা ফুয়েন্তে। তাঁর দাবি, প্রতিপক্ষের উসকানি ও আগ্রাসনের মুখেও স্পেনের খেলোয়াড়রা আত্মসংযম হারাননি এবং ক্রীড়াসুলভ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ প্রসঙ্গে লা ফুয়েন্তে বলেন, ‘এ ধরনের আগ্রাসন ও উসকানির মুখে আমাদের খেলোয়াড়রা যেভাবে আচরণ করেছে, সেটাই আমি বিশেষভাবে তুলে ধরতে চাই। তারা সব সময়ই প্রকৃত ক্রীড়াসুলভ মানসিকতার পরিচয় দিয়ে নিজেদের সংযত রেখেছে।’

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি

হামজাদের নিয়ে যে ছবি আঁকছেন ডুলি

বিশ্বকাপ নিলামে চমক: মেসির জার্সির চেয়েও বেশি দামি বিটিএস তারকার পোশাক

বিশ্বকাপে বাজির অভিযোগে তদন্তের মুখে স্পেন

‘তৃপ্তির আনন্দেই’ আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি

ক্লপ ও জিদানকে কবে কোচ হিসেবে ঘোষণা দেবে জার্মানি ও ফ্রান্স

বালোগানের লাল কার্ড বিতর্কে ফিফাকে কাঠগড়ায় তুলতে চায় নরওয়ে

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর

এশিয়ান গেমস ফুটবলে মৃত্যুকূপে বাংলাদেশ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল পুনরায় হওয়ার দাবিতে ৬২ হাজার স্বাক্ষর