হোম > খেলা > ফুটবল

হেডিং নিষিদ্ধ করল ইতালির এই ক্লাব

ক্রীড়া ডেস্ক    

আঘাতজনিত ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে কোমো। ছবি: সংগৃহীত

ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কোমো ১৯০৭। ইতালিয়ান ক্লাবটি নিজেদের যুব একাডেমিতে খেলোয়াড়দের জন্য হেড নিষিদ্ধ করেছে। মূলত মাথায় আঘাতজনিত ঝুঁকি কমাতে এমন সিদ্ধান্ত নিয়েছে কোমো।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, খেলোয়াড়েরা শারীরিক ও কারিগরি দিক থেকে উপযুক্ত হয়ে ওঠার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। ক্লাবটির নতুন নীতিমালা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি কারিগরি দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হবে। পর্যাপ্ত প্রস্তুতি অর্জনের পর ধাপে ধাপে খেলোয়াড়দের হেড করার সঠিক কৌশল শেখানো হবে।

কোমোর শিক্ষা বোর্ডের সদস্য এবং ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার রাফায়েল ভারানে এই সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেন, ‘ফুটবলে মাথায় আঘাতের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা এবং আমাদের শিশুদের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করা কতটা জরুরি, তা আমি বহুবার বলেছি। তরুণ খেলোয়াড়দের জন্য প্রয়োজন স্পষ্ট নিয়ম, মানসম্মত প্রশিক্ষণ, সচেতনতা এবং এমন একটি সংস্কৃতি, যেখানে স্বাস্থ্য ও নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।’

ভারানে আরও যোগ করেন, ‘এই উদ্যোগের মাধ্যমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়দের অপ্রয়োজনীয় মাথায় বল লাগার ঘটনা কমে যাবে, যখন তাদের মস্তিষ্ক এখনও বিকাশের পর্যায়ে থাকে। পরবর্তী সময়ে নিয়ন্ত্রিত ও ধাপে ধাপে সঠিক পদ্ধতিতে তাদের হেড করার কৌশল শেখানো হবে।’

নতুন নির্দেশনা অনুযায়ী, অনূর্ধ্ব-১১ বয়সভিত্তিক খেলোয়াড়দের জন্য হেড সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ পর্যায়ে কর্নারের পরিবর্তে নিচু থ্রো-ইনের মাধ্যমে খেলা পুনরায় শুরু করা হবে। অনূর্ধ্ব-১২ (ইউ-১২) থেকে সীমিত পরিসরে হেডের অনুশীলন চালু করা যাবে। শুরুতে ব্যবহার করা হবে হালকা রাবারের বল। তবে মাসে সর্বোচ্চ একবার এমন অনুশীলনের অনুমতি থাকবে এবং প্রতিটি সেশনে একজন খেলোয়াড় সর্বোচ্চ পাঁচবার হেড করতে পারবে।

এ ছাড়া কোমোর একাডেমির সব বয়সভিত্তিক দলের কোচদের খেলোয়াড়দের বারবার বা অপ্রয়োজনীয়ভাবে হেডের অনুশীলন করানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত বাতাস ভর্তি শক্ত বল ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

ক্যাম্প ন্যু সংস্কারে শ্রমিকের মৃত্যু, পরিবারের পাশে থাকার ঘোষণা বার্সার

কেন সতীর্থর জার্সি হাতে গোল উদ্‌যাপন করলেন সুয়ারেজ

এবার কি শাস্তি পাচ্ছেন মেসি

ফাইনালের আগে সতীর্থদের কী উপহার দিয়েছিলেন, জানালেন আর্জেন্টিনার ফুটবলারের বান্ধবী

ফেরার ম্যাচেই তাঁস-বাটার মতো উদ্‌যাপন নেইমারের, পেলেন নিষেধাজ্ঞাও

বিশ্বকাপে আলো ছড়িয়ে অপেক্ষায় তাঁরাও

‘ভিনিকে রিয়ালের প্রস্তাব ২৮০ কোটি টাকা, কিন্তু তিনি চাচ্ছেন ৪২১ কোটি’

বিশ্বকাপ হারানোর পর এই প্রথম সবার সামনে মেসি

ব্রাজিল-আর্জেন্টিনার বিপক্ষে খেললেও জিততে চাইবেন বাংলাদেশ কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের