হোম > খেলা > ফুটবল

লা লিগায় পিছিয়ে পড়ে তোপের মুখে রিয়াল

ক্রীড়া ডেস্ক    

শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। টেবিলের তিনে নেমে গেছে মরিনিওর দল। ছবি: সংগৃহীত

তীব্র সমালোচনার মুখে পড়েছে রিয়াল মাদ্রিদ। দলের কৌশল, কোচ জোসে মরিনিওর সিদ্ধান্ত এবং তারকাদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন স্প্যানিশ বিশ্লেষকেরা। তাঁদের মতে, রিয়ালের সমস্যাগুলো নতুন নয়। দীর্ঘদিন ধরেই একই দুর্বলতা দেখা যাচ্ছে দলটির খেলায়।

লা লিগায় সবশেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল। এই হারে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে পড়েছে তারা। ফলে মৌসুমের শুরুতেই শিরোপার লড়াইয়ে ব্যবধান কমানোর চাপও বাড়ছে মাদ্রিদের ক্লাবটির ওপর।

ম্যাচ শেষে মরিনিও খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেননি। তাঁর মতে, খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছেন। বরং রেফারির সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের আলোচনায় গুরুত্ব পেয়েছে রিয়ালের মাঠের পারফরম্যান্স ও রক্ষণভাগের দুর্বলতা।

এল চিরিঙ্গিতো অনুষ্ঠানে ফ্রান গারিদো রিয়ালের খেলায় স্পষ্ট পরিকল্পনা ও আত্মবিশ্বাসের অভাব দেখেছেন। অতিরিক্ত একটি বদলি হাতে থাকার পরও কার্লোস এস্পিকে কেন নামানো হয়নি, সেই প্রশ্ন তোলেন তিনি। দ্বিতীয় গোল হজমের সময় খেলোয়াড়দের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গারিদো।

গারিদো বলেন, ‘কিছু খেলোয়াড়ের রিয়াল মাদ্রিদে কোনো জায়গা নেই।’ দ্বিতীয় গোল প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা সবাই ভুল অবস্থানে ছিল। এই দলটি রক্ষণে একেবারেই বিপর্যস্ত।’

আলভারো বেনিতোও মনে করেন, রিয়ালের সংকট কোনো একটি ম্যাচে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে একই সমস্যা দলটির খেলায় দেখা যাচ্ছে।

কাদেনা সের রেডিওতে বেনিতো বলেন, ‘আমরা যদি প্রায় দুই বছরেরও বেশি সময় ধরে মাঠে একই সমস্যাগুলো দেখে আসি, তাহলে বুঝতে হবে সমস্যাটা আরও গভীরে। আমরা ঠিক একই সমস্যাগুলো দেখছি। খেলোয়াড় বদলেছে, কিন্তু দৃশ্যপট একই রয়ে গেছে।’

ডার্বিতে রিয়ালের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন তমাস রনসেরোও। কঠিন পরিস্থিতিতে দল প্রত্যাশিত প্রতিক্রিয়া দেখাতে পারছে না বলে মনে করেন তিনি।

রনসেরো বলেন, ‘মরিনিও ছিলেন আমাদের শেষ ভরসা। আর সেই ভরসাও যদি আমাদের হতাশ করে, তাহলে বুঝতে হবে এই পরিস্থিতি তো দুই বছর ধরেই চলছে।’

দলের একাদশ নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন রনসেরো। দীন হুইসেন লাল কার্ড দেখার পর ৫৪ মিনিটে ভিনিসিউস জুনিয়রকে তুলে নেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষাপটে তিনি একাদশে ইয়ান দিয়োমান্দেকে সুযোগ দেওয়ার আহ্বান জানান। ভিনিসিউসকে বেঞ্চে রেখে তারকাখ্যাতির ওপর নির্ভরতা কমানোর কথাও বলেন তিনি, ‘আমি চাই, আমরা আমাদের অহংবোধ পরিত্যাগ করি। তারকা হলো বেলিংহাম।’

এদিকে কিলিয়ান এমবাপ্পের পারফরম্যান্সে বিস্ময় প্রকাশ করেছেন হাভি এরাইস। সের রেডিওতে তিনি বলেন, ‘এমবাপ্পের পারফরম্যান্স আমি বুঝতে পারছি না। অন্তত তাঁর দৌড়ানো উচিত ছিল।’