হোম > খেলা > ফুটবল

মেসিকে সর্বকালের সেরা বলার দাবি উড়িয়ে দিলেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    

মেসি ও রোনালদো। ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে নিয়ে নিজের নামে ছড়িয়ে পড়া আলোচিত একটি মন্তব্য সম্পূর্ণ ভুয়া বলে দাবি করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। জানালেন, মেসিকে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় বলে মন্তব্য করেননি তিনি।

সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর সঙ্গে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন রোনালদো। রোমারিও সরাসরি তাঁকে প্রশ্ন করেন, ‘মেসি সর্বকালের সেরা—এই কথার মানে কী?’ জবাবে হাসতে হাসতেই পুরো ঘটনার ব্যাখ্যা দেন সাবেক এই তারকা।

রোনালদো বলেন, ‘আমি বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। আমরা সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে জানার চেষ্টা করেছি—এই কথার উৎস কোথায়। পরে জানতে পারি, বার্সেলোনাভিত্তিক পত্রিকা মুন্দো দেপোর্তিভো আমার একটি ভুয়া সাক্ষাৎকার তৈরি করে প্রচার করেছিল। সেখানে আমার নামে বেশ কিছু উক্তি জুড়ে দেওয়া হয়েছিল।’

ঘটনার সূত্রপাত এবারের বিশ্বকাপেই। টুর্নামেন্টে গোলসংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পর মেসিকে নিয়ে একটি বক্তব্য ব্যাপকভাবে প্রচারিত হয়। সেখানে দাবি করা হয়েছিল, স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘বিশ্বের এখন লুকোচুরি বন্ধ করা উচিত এবং এই সত্য মেনে নেওয়া উচিত যে—মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া সেই মন্তব্য অল্প সময়ের মধ্যে বিতর্কের জন্ম দেয়। পরে রোনালদোর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, তিনি ওই সংবাদমাধ্যমকে কোনো সাক্ষাৎকারই দেননি এবং উদ্ধৃতিগুলোও তাঁর নয়। তবে মেসির প্রতি নিজের শ্রদ্ধা নিয়ে কখনোই দ্বিধায় ছিলেন না দুবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান। বিশ্বকাপে নিজের গোলের রেকর্ড ভেঙে দেওয়ার পর মেসিকে অভিনন্দন জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন তিনি।

সেই বার্তায় রোনালদো বলেছিলেন, ‘বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার যোগ্য যদি কেউ থেকে থাকেন, তবে মেসিই তার জন্য একদম উপযুক্ত ব্যক্তি।’

গোলের লড়াই জমিয়ে তুলছেন মহাতারকারা

ব্রাজিল ম্যাচের আগমুহূর্তে নেইমারের বাবার বিশেষ বার্তা

‘নিপীড়িত’ ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই