হোম > খেলা > ফুটবল

যে সমীকরণে গোল্ডেন বুট জিততে পারেন মেসি

ক্রীড়া ডেস্ক    

কঠিন সমীকরণ মেলাতে হবে আর্জেন্টিনার অধিনায়ককে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণের পাশাপাশি ফাইনালেই ঠিক হবে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট কার হাতে উঠবে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে এই লড়াইয়ে এগিয়ে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। তাঁকে পাল্লা দিতে ফাইনালে কঠিন সমীকরণ মেলানো হবে লিওনেল মেসিকে।

এখন পর্যন্ত বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে ৮ গোল। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে এমবাপ্পে নিজের গোলসংখ্যা বাড়িয়ে নিয়েছেন ১০-এ। ফলে গোলদাতাদের তালিকায় শীর্ষে রয়েছেন ফরাসি তারকা, আর দ্বিতীয় স্থানে মেসি।

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসি দুই গোল করলেও গোল্ডেন বুট নিশ্চিত হবে না। কারণ, গোলসংখ্যা সমান হলে বিজয়ী নির্ধারণে ব্যবহার করা হবে টাইব্রেকারের নিয়ম।

প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হবে অ্যাসিস্ট সংখ্যা। এখন পর্যন্ত এমবাপ্পে ও মেসি দুজনই সমান চারটি করে অ্যাসিস্ট করেছেন। মেসি যদি ফাইনালে দুই গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না পান, তাহলে গোল ও অ্যাসিস্ট—দুই ক্ষেত্রেই সমতা তৈরি হবে।

সে ক্ষেত্রে দ্বিতীয় টাইব্রেকার হিসেবে দেখা হবে কে কম মিনিট খেলেছেন। এই হিসাবেও এমবাপ্পে এগিয়ে আছেন মেসির চেয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়েও থাকা মেসি ও এমবাপ্পের মধ্যে গোল্ডেন বুটের লড়াই তাই শেষ পর্যন্ত ফাইনালের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে।

মেসির গোল্ডেন বুট জয়ের সমীকরণ:

১. স্পেনের বিপক্ষে ফাইনালে তিন গোল করতে হবে।

অথবা

২. দুই গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করতে হবে।

অভিশাপের কারণেই কি চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা

‘৩৯ বছর বয়সে মেসি যা করেছে, তা অবিশ্বাস্য’

‘হৃদয়ে গভীর আঘাত করেছে’, কান্নাভেজা চোখে স্কালোনির বিদায়ের ইঙ্গিত

মেসি এখন কী করবেন

হারের পর স্পেনের ফুটবলারদের গলা চেপে ধরলেন আর্জেন্টিনার মিডফিল্ডার

‘আমরা চ্যাম্পিয়ন, এটি বলতেও অবিশ্বাস্য লাগছে’

আমাদের জয়ের জন্যই সবকিছু নির্ধারিত ছিল, বললেন স্পেনের বিশ্বকাপ জয়ের নায়ক তোরেস

স্রোতের বিপরীতে হেঁটে স্পেনের বিশ্বজয়ের নায়ক তোরেস

পরাজয়েও মহান হতে হবে, বলছেন আর্জেন্টিনা কোচ

ম্যাচের ফয়সালা আগেই হওয়া উচিত ছিল, বলছেন স্পেন কোচ