হোম > খেলা > ফুটবল

শেষ ৫ মিনিটের ২ গোলে জিতল বার্সা 

স্প্যানিশ লা লিগায় গত রাতে ড্রয়ের দিকেই এগোচ্ছিল বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ। কিন্তু শেষ দিকের নাটকীয়তায় ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। চলতি মৌসুমে প্রথম আওয়ে জয় পেল বার্সেলোনা। সেই সঙ্গে নতুন কোচ জাভি হার্নান্দেজ দায়িত্ব নেওয়ার পর টানা দ্বিতীয় জয় পেল কাতালান ক্লাবটি।

ম্যাচে ভিয়ারিয়ালের আক্রমণের ধার বেশি থাকলেও ঠিকঠাকমতো লক্ষ্যে শট নিতে পারেনি তারা। ১৪ শটের মাত্র ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। বিপরীতে বার্সেলোনার ১২ শটের ৬টি লক্ষ্যে ছিল। 

দুই দলই শুরু থেকে আক্রমণ ও প্রতি আক্রমণে গোল বের করার চেষ্টা করলেও প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি কোনো দলই। বিরতির পর ম্যাচের ৪৮তম মিনিটে ডি জংয়ের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। গোল হজমের পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ভিয়ারিয়াল। ৭৬ মিনিটের সময় তারা ম্যাচে সমতা ফেরায়। 

নির্ধারিত সময়ের ২ মিনিট আগেও ম্যাচে ১-১ গোলে সমতা। যখন মনে হচ্ছিল এই ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছে, তখনই মেমফিস ডিপাই কোনাকুনি শটে বল জালে জড়ান। এরপর ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন ফিলিপে কুতিনহো। শেষ মুহূর্তের এই নাটকীয়তায় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। টানা দুই জয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলের ৭ নম্বরে আছে স্প্যানিশ ক্লাবটি। 

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে গত রাতে অ্যানফিল্ডে সাউদাম্পটনকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এল অল রেডরা।  নিজেদের সর্বশেষ ম্যাচে আর্সেনালকেও ৪ গোলে হারিয়েছিল লিভারপুল।

আর্জেন্টিনাকে মিসর কোচের হুঁশিয়ারি, ‘আমাদের ২৬ জন মেসি আছে’

খালি গায়ের হালান্ডকে জড়িয়ে ধরলেন নরওয়ের হবু রানি

মিসর ম্যাচের আগে মেসির স্ত্রীকে কী উপহার দিলেন রোনালদোর স্ত্রী

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা