হোম > খেলা > ফুটবল

মেসিদের উদ্‌যাপনকে বাড়াবাড়ি বলছেন দেশম

২০২২ ফুটবল বিশ্বকাপের ধ্রুপদী ফাইনাল নিয়ে এখনো চলছে আলাপ-আলোচনা। ফ্রান্সকে হারিয়ে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। শিরোপা জয়ের পর বাঁধনহারা উদ্‌যাপনে মেতেছিলেন লিওনেল মেসিরা। আর্জেন্টিনা দলের উদ্‌যাপনকে বাড়াবাড়ি মনে হয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কাছে।

গত ১৮ ডিসেম্বর লুসাইলের আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনাল ম্যাচ ৩-৩ গোলে সমতা হয়েছিল। মেসি করেছিলেন জোড়া গোল। আর কিলিয়ান এমবাপ্পে করেছিলেন হ্যাটট্রিক। পরে টাইব্রেকারে এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে শিরোপা জেতে আকাশী-নীলরা। ম্যাচ শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার হাতে নিয়ে মজা করেছিলেন মার্তিনেজ। ড্রেসিংরুমে এমবাপ্পের স্মরণে এক মিনিট নীরবতা পালন করতে বলেছিলেন আর্জেন্টাইন গোলরক্ষক। এরপর বুয়েনস এইরেসে বাস প্যারেডে এমবাপ্পের পুতুল হাতে নিয়ে উদ্‌যাপন করছিলেন মার্তিনেজ। 

আর্জেন্টিনা দলের এমন উদ্‌যাপনকে অগ্রহণযোগ্য বলছেন দেশম। আরএমসি স্পোর্টসকে ফ্রান্স কোচ বলেন, ‘ছাদে উঠে লাফালাফি আর উদ্‌যাপন করার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তবে এখানে বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ ছিল না। এমনটা কারও প্রাপ্য নয়, বিশেষ করে কিলিয়ানের। এমন আচরণ অগ্রহণযোগ্য। মাঝে মাঝে খুব বাড়াবাড়ি হয়ে গেছে।’

এখন পর্যন্ত ফ্রান্স বিশ্বকাপ জিতেছে দুবার। ফরাসিদের দুটি বিশ্বকাপ অর্জনেই ছিলেন দেশম। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে আর ২০১৮ সালে কোচ হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ২০২৬ পর্যন্ত দেশমের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ফ্রান্স।

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে মধুর সংকট, আবারও অপেক্ষায় রাখল বাফুফে

আনচেলত্তির চুক্তি বাড়াল ব্রাজিল, থাকছেন আগামী বিশ্বকাপেও

কাতার বিশ্বকাপের দুই তারকাকে ছাড়াই ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা ফ্রান্সের

আজই কি শিরোপা নিশ্চিত হবে বসুন্ধরা কিংসের

বিশ্বকাপ দলে ডাক পেয়েই পাচ্ছেন ৩ কোটি টাকা

বিশ্বকাপ খেলতে ইরানকে এখনো ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র

বাংলাদেশের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে থাকছেন শাকিরা

আর্সেনালের দুশ্চিন্তা বাড়াল ম্যানসিটি

বিশ্বকাপের জায়ান্ট কিলার সুইজারল্যান্ড