হোম > খেলা > ফুটবল

ব্রাজিলকে ধুয়ে দিলেন সুয়ারেজ

ক্রিকেট হোক বা ফুটবল, মেজর কোনো টুর্নামেন্টে কথার লড়াই কি না থেকে পারে? যদি থাকে ব্রাজিলের মতো দল, তাহলে তো আলোচনা থামার নয়। টুর্নামেন্টে টিকে থাকুক বা ছিটকে যাক, সেলেসাওদের নিয়ে চলতে থাকে একের পর এক কথাবার্তা। 

ব্রাজিলের ফুটবলার আন্দ্রেস পেরেইরার ওপর এবার ক্ষোভ ঝেরেছেন সুয়ারেজ। ব্রাজিল-উরুগুয়ে কোয়ার্টার ফাইনালের আগে পেরেইরা মন্তব্য করেছিলেন যে তাদের (ব্রাজিল) মিডফিল্ড অনেক ভালো। নাম ধরে ধরে তুলনা করলে উরুগুয়ে এমন একটা দলের ব্যাপারেই স্বপ্ন দেখবে বলে জানিয়েছিলেন পেরেইরা। পেরেইরার এমন কথার জবাবের সুযোগ যে পেয়েই গেলেন গতকাল অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে উরুগুয়ে। ব্রাজিলকে ম্যাচজুড়েই লেগেছে ছন্নছাড়া। উরুগুয়ে সেমিফাইনালে ওঠার পর সাংবাদিকদের সুয়ারেজ বলেন, ‘বিশ্বের সেরা মিডফিল্ডার আমাদের আছে। আছে বিশ্বসেরা ফুটবলারও। উরুগুয়ে নিয়ে কথা বলার সময় আরও সম্মান দেখানো উচিত। উরুগুয়ের ইতিহাস তো জানতে হবে।’

মিডফিল্ডের তুলনা করলে সুয়ারেজের কথা একেবারেই অযৌক্তিক নয়। ফেদেরিকো ভালভার্দে, ম্যানুয়েল উগার্তের মতো মিডফিল্ডাররা গতকাল ছিলেন উরুগুয়ের মূল একাদশে। পেনাল্টি শুটআউটে তুলির শেষ আঁচড় তো দেন উগার্তেই। প্রসঙ্গক্রমে আরেক মিডফিল্ডার জর্জিয়ান দি আরাসকেইতার নাম উল্লেখ করে সুয়ারেজ বলেন, ‘যদি আমাকে জিজ্ঞেস করা হতো ব্রাজিলের কোন ফুটবলারকে চাই, তাহলে আমি বিশেষ একজনের কথা বলতাম। তিনি আরাসকিতাকে (জর্জিয়ান) ফ্ল্যামেঙ্গোর রিজার্ভ হিসেবে দেখতে চাই। ব্রাজিলের সেরা ফুটবলার তো তিনিই (যিনি মন্তব্য করেছেন)। তাই ভেবে দেখুন, সেটা শুনে আমাদের কেমন লেগেছিল।’ 

কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর অবশ্য সুর বদলেছেন পেরেইরা। ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘খুব সাধারণ একটা কথা বলেছি যে আমাদের (ব্রাজিল) খেলোয়াড়দের ভালো মনে হচ্ছে আমার কাছে। যদি সেটা তাদের সুবিধামত কাজে লাগাতে পারে, তাহলে তারা যা কিছু করতে পারে। তবে উরুগুয়ের প্রতি কোনো রকম অশ্রদ্ধা দেখাইনি আমি।’

কেপ ভার্দের বিপক্ষে কোন জার্সি পরে খেলবে আর্জেন্টিনা

বিশ্বকাপ থেকে বাদ পড়ে পদত্যাগ জার্মানিকে হারানো সেই কোচের

বিশ্বকাপে জয় উদ্‌যাপন করতে গিয়ে প্রাণহানি

বিশেষ মাইলফলকের অপেক্ষায় আর্জেন্টিনার কোচ

নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু

দর্শকদের কথা ভেবে ফিফার সঙ্গে কথা বলছে আর্জেন্টিনা

বিদায়বেলায় একরাশ হতাশা প্রকাশ করলেন উরুগুয়ের কোচ

জার্মানিকে হারিয়ে দেওয়া প্যারাগুয়েকে নিয়ে এখন চিন্তায় ফ্রান্স

এই ব্রাজিল ঘুরে দাঁড়াতেও জানে

চারে চার করে ৪০ বছরের অপেক্ষা ফুরোল মেক্সিকোর