হোম > খেলা > ফুটবল

নতুন ক্লাবে যোগ দিলেন কেপ ভার্দের সেই গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক    

কোলো কোলোর সঙ্গে চুক্তি করেছেন ভোজিনিয়া। ছবি: সংগৃহীত

রূপকথার বিশ্বকাপ অভিযান এবার ভোজিনিয়াকে নতুন ঠিকানায় এনে দিল। সদ্য শেষ হওয়া বিশ্বমঞ্চে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়ার পর চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষক।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহাকে স্বাগত জানিয়ে কোলো কোলো লিখেছে, ‘স্বাগতম। আমরা তোমার অপেক্ষায় আছি।’ ঘোষণাটি প্রকাশের পর ক্লাবটির সমর্থকদের পাশাপাশি চিলির ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে ক্লাবটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লাঙ্কো ই নেগ্রোর সভাপতি আনিবাল মোসা নিশ্চিত করেন, বিশ্বকাপ চলাকালে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ না থাকা ভোজিনহা শিগগিরই চিলিতে পৌঁছাবেন।

মোসা সংবাদমাধ্যমকে বলেন, ‘ভোজিনহা কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন, প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। এরপর রাজধানী সান্তিয়াগোর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোলো কোলোর সঙ্গে ১৮ মাসের চুক্তি করেছেন ভোজিনহা।

আসল নাম জোসিমার দিয়াস হলেও ফুটবল বিশ্বে তিনি পরিচিত ভোজিনিয়া নামেই। আফ্রিকার পশ্চিম উপকূলের ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেকে শেষ ৩২-এ নেওয়ার পথে গোলপোস্টের নিচে দুর্দান্ত ছিলেন তিনি। অতিরিক্ত সময়ে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিদায় নেয় নবাগত দলটি।

তবে বিদায়ের আগেই নিজের অসাধারণ নৈপুণ্যে বিশ্বজুড়ে আলোচনায় উঠে আসেন ভোজিনিয়া। দুই ফাইনালিস্ট স্পেন এবং আর্জেন্টিনার মতো শক্তিশালী দলের বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ করে বিশ্বকাপের আলো কেড়ে নেন। অসাধারণ পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সের প্রভাব পড়েছে ভোজিনিয়ার জনপ্রিয়তাতেও। টুর্নামেন্ট শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর অনুসারীর সংখ্যা ছিল ৫০ হাজারেরও কম। বিশ্বকাপ শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৯০ লাখে। এখন সেই জনপ্রিয়তাকে পুঁজি করে দক্ষিণ আমেরিকার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর জার্সিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক।

মেসির অবসর নিয়ে নতুন তথ্য দিলেন আর্জেন্টিনার ফুটবলার

ইতালি তাহলে কোচের সন্ধান পেয়ে গেল

ফাইনালে হারার পর আর্জেন্টিনাকে ফিফা সভাপতির চিঠি

ইতালির কোচ হওয়ার প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলেন গার্দিওলা

আর্জেন্টাইন সাংবাদিকের পোস্ট শেয়ার করে মেসির স্ত্রীর ‘বিস্ফোরক’ পোস্ট

চার বছর জার্মানির কোচ নাও থাকতে পারেন ক্লপ, দিলেন হুংকার

ছেলের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কুকুরেয়া, ভিডিও ভাইরাল

‘ইংল্যান্ডকে হারিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ’

‘আর্জেন্টিনাকে নিয়ে গুজবে কান দেবেন না’

জার্মানির নতুন কোচ ক্লপ