হোম > খেলা > ফুটবল

দোরিয়েলতনের গোলে ব্রাদার্সকে হারাল কিংস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

১-০ গোলে জিতেছে কিংস। ফাইল ছবি

মাঠজুড়ে দাপট আর একের পর এক আক্রমণের পর শেষ পর্যন্ত দোরিয়েলতনের একমাত্র গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে বসুন্ধরা কিংস। পুরো ম্যাচে কিংসের ফরোয়ার্ডদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ব্রাদার্স গোলকিপার ইসহাক।

​ম্যাচের নবম মিনিটেই সুযোগ তৈরি করেছিল কিংস। দোরিয়েলতনের পা ঘুরে আসা ফাহিমের ক্রসে সাব্বির হেড করলেও বল চলে যায় পোস্টের উপর দিয়ে। ১২ মিনিটে আলমগীর গাজীকে ফাউল করে হলুদ কার্ড দেখেন কিংসের সোহেল রানা সিনিয়র।

​১৭ মিনিটে ফাহিমের জোরালো শট আটকে দেন ব্রাদার্স কিপার ইসহাক। তবে ২২ মিনিটে ডেডলক ভাঙে কিংস। ইয়াসিন সিফাতের ভুল পাসে বক্সের সামনে বল পান সাদ। তার কাটব্যাক থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন দোরিয়েলতন।

২৮ মিনিটে বক্সের একটু সামনে হাত দিয়ে বল ধরেন কিংস গোলকিপার জিকো। জামালের নেওয়া ফ্রি-কিক লাফিয়ে কর্নার করে বিপদ সামাল দেন তিনি। বিরতির ঠিক আগে ৪১ মিনিটে ব্রাদার্স অধিনায়ক জামালের একটি আড়াআড়ি শট সাইড জালে লাগে। ১-০ ব্যবধানে বিরতিতে যায় দুই দল।

​দ্বিতীয়ার্ধের শুরুতেই সুযোগ পায় কিংস। ফাহিমের ক্রসে দোরিয়েলতন হেড করলেও তা ফিরিয়ে দেন ইসহাক। ৫৪ মিনিটে সোহেল রানা জুনিয়রের থ্রু বল ধরে ফাহিমের নেওয়া শট ঠেকান কিপার, ফিরতি শটে দোরিয়েলতন চেষ্টা করলেও তা ব্লক করেন দিয়েরা।

​৬৫ মিনিটে রাকিবের ক্রস থেকে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন ফাহিম। ৭১ মিনিটে সাদের কাটব্যাকে দোরিয়েলতনের হেড ফিস্ট করে কর্নার করেন ইসহাক। শেষ পর্যন্ত দোরিয়েলতনের ওই এক গোলই ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ফুটবল লিগের শীর্ষে আছে কিংস। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আবাহনী। দিনের অপর ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে হারিয়েছে পিডব্লিউডি এসসিকে।

আবারও সমতায় কেপ ভার্দে

মার্তিনেসের গোলে আবারও এগিয়ে আর্জেন্টিনা

আর্জেন্টিনাকে ৯০ মিনিট আটকে রাখল কেপ ভার্দে

আর্জেন্টিনার জালে গোল, কেপ ভার্দের সমতা

মেসির গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা

পেলে-এমবাপ্পেকে ছাড়িয়ে বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড

পানিপানের বিরতি থেকে এসেই মেসির গোল

এক ‘অলৌকিক জাদুকর’ মদরিচের সমাপ্তি

মেসির ৩০ ও স্কালোনির শততম ম্যাচে আর্জেন্টিনার একাদশ যেমন

টাইব্রেকারে শেষ ষোলোয় সালাহর মিসর, সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা