হোম > খেলা > ফুটবল

একই সঙ্গে উরুগুয়ের দুই দলের কোচ ফোরলান

ক্রীড়া ডেস্ক    

উরুগুয়ের জাতীয় ও অনূর্ধ্ব-২০ দলের কোচ হলেন দিয়েগো ফোরলান। ছবি: সংগৃহীত

মার্সেলো বিয়েলসার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পর উরুগুয়ে প্রধান কোচের খোঁজে হন্যে হয়ে ঘুরছিল। আগে থেকেই শোনা যাচ্ছিল দিয়েগো ফোরলানের নাম। আজ উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ফেলেছে।

একই সঙ্গে উরুগুয়ে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ দলের কোচের দায়িত্ব সামলাবেন ফোরলান। জাতীয় দলের দায়িত্বে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন তিনি। এক বিবৃতিতে এইউএফ বলেছে, ‘দিয়েগো ফোরলান অনূর্ধ্ব-২০ ও সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নিতে দেশে ফিরছেন।’

ফোরলান প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেলেও চুক্তিতে মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে বলে জানিয়েছে এইউএফ। আগামী প্রীতি ম্যাচগুলোতে দলের দায়িত্বে থাকবেন তিনি। কোচ হিসেবে তাঁর অভিজ্ঞতা খুব একটা বেশি নয়। ২০২০ মৌসুমে সাবেক ক্লাব পেনারলের দায়িত্ব দিয়ে কোচিং জগতে এসেছিলেন তিনি। কিন্তু দল বাজে খেলায় ১১ ম্যাচ পরই বাজে ফলাফলের কারণে সেই পদ ছাড়তে হয় তাঁকে। ২০২১ সালে উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ক্লাব আতেনাসের কোচ হিসেবে ছিলেন ১২ ম্যাচ।

দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ে ২০২২ ও ২০২৬ সালে দুই বিশ্বকাপেই গ্রুপ পর্বে বাদ পড়েছে। যার মধ্যে সদ্য সমাপ্ত বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়ে দলটি। সৌদির বিপক্ষে হারতে হারতে বেঁচে যাওয়া ম্যাচ ১-১ গোলে ড্র করে টুর্নামেন্টের পথচলা শুরু হয় উরুগুয়ের। লাতিন আমেরিকার দলটি এরপর কেপ ভার্দের সঙ্গে ২-২ গোলে ড্র করে। শেষ বত্রিশে উঠতে জয়ের যখন কোনো বিকল্প ছিল না, সে সময়ে স্পেনের কাছে হেরে বসে উরুগুয়ে। ১-০ গোলে হারের পর ‘এইচ’ গ্রুপে তিনে থেকে শেষ করলেও মেলেনি কোনো সমীকরণ।

মাঠের পারফরম্যান্স তো যাচ্ছে তাই ছিলই। এমনকি বিশ্বকাপের মাঝে ফেদেরিকো ভালভার্দের সঙ্গে বিয়েলসার দ্বন্দ্বের খবরও ছড়িয়েছিল। গত ৩০ জুন পদত্যাগের সময় এ ব্যাপারে অবশ্য কিছু বলেননি উরুগুয়ের সদ্য বিদায়ী কোচ।

২০২৩ সালে তিন বছরের চুক্তিতে উরুগুয়ের কোচ হয়েছিলেন বিয়েলসা। এই সময়ে তাঁর অধীনে উরুগুয়ে জেতে ১৬ ম্যাচ। ৮ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ১২ ম্যাচ। তবে পরিসংখ্যান যে সব সময় পুরোটা বলে না। তাঁর অধীনে উরুগুয়ের সফলতা কেবল ২০২৪ কোপা আমেরিকায় রানার্সআপ হওয়া।

১৯৩০ ও ১৯৫০ সালে দুইবারের শিরোপাজয়ী উরুগুয়ে বিশ্বকাপে উপহার দিচ্ছে একরাশ হতাশা। পরবর্তী ৭৬ বছরে সেরা সফলতা বলতে ১৯৭০ ও ২০১০ বিশ্বকাপে রানার্সআপ হওয়া। ফোরলান ২০১০ বিশ্বকাপে জিতেছিলেন গোল্ডেন বলের পুরস্কার।

ফিফা সভাপতি ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বদলাচ্ছে না তারা

সেই বিতর্কিত ঘটনায় নেইমারের পক্ষে সাফাই গাইল সান্তোস

ডাকাতের হামলায় প্রাণ হারালেন উগান্ডার ফুটবলার

মেসির ভাইয়ের ক্লাবের কোচের পদত্যাগ

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

রেকর্ড গড়েই ছন্দে ফিরলেন মেসি

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা

এক মৌসুমেই রেকর্ড ৯ নতুন কোচ

মেজাজ হারিয়ে গালি শুনলেন নেইমার

দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য মেসির কোটি টাকার অনুদান