হোম > খেলা > ফুটবল

তাহলে এই কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক    

আপাতত বিশ্রামে থাকতে চান এই স্প্যানিশ কোচ। ছবি: সংগৃহীত

ইতালির কোচ হওয়ার খুব কাছে ছিলেন পেপ গার্দিওলা। শুধু আলোচনাই নয়, দল নিয়ে পরিকল্পনাও শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আজ্জুরিদের প্রস্তাব ফিরিয়ে দেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ। অর্থ নয়, দীর্ঘদিনের ক্লান্তি এবং বিশ্রামের প্রয়োজনই ছিল তাঁর সরে দাঁড়ানোর মূল কারণ।

কোরিয়েরে দেল্লা সেরাকে দেওয়া সাক্ষাৎকারে ইতালির ফুটবলের পুনর্গঠনে নিজের পরিকল্পনা এবং গার্দিওলাকে কোচ করার প্রচেষ্টার বিস্তারিত জানিয়েছেন পাওলো মালদিনি। তাঁর দাবি, গার্দিওলা দায়িত্ব নেওয়ার ব্যাপারে এতটাই আগ্রহী ছিলেন যে ইতালির সম্ভাব্য একাদশ নিয়েও কাজ শুরু করেছিলেন।

মালদিনি বলেন, ‘তিনি (গার্দিওলা) ইতালির কোচ হওয়ার খুব কাছাকাছি চলে এসেছিলেন। এমনকি একাদশও লিখতে শুরু করেছিলেন। গার্দিওলার সঙ্গে আমরা অনূর্ধ্ব-১৭ দল থেকে শুরু করে সব পর্যায়ের স্কোয়াড নিয়ে আলোচনা করেছি।’

আলোচনার একপর্যায়ে পারিশ্রমিকের বিষয়টিও সামনে আসে। তবে অর্থ যে গার্দিওলার সিদ্ধান্তের পথে বাধা ছিল না, সেটি স্পষ্ট করেছেন মালদিনি। বরং আগের কোচের চেয়ে কম পারিশ্রমিকে দায়িত্ব নিতে প্রস্তুত ছিলেন গার্দিওলা। এই প্রসঙ্গে মালদিনি বলেন, ‘গার্দিওলা আমাদের বলেছিলেন, ইতালির আগের কোচ যত পারিশ্রমিক পেতেন, তার চেয়ে এক ইউরো কম দিলেই আমি প্রস্তুত।’

দীর্ঘদিনের কাজের চাপ গার্দিওলাকে ক্লান্ত করে তুলেছিল। ম্যানচেস্টার সিটিতে প্রায় এক দশক দায়িত্ব পালনের পর বিশ্রাম নিতে চাচ্ছিলেন এই মাস্টারমাইন্ড। এর সঙ্গে যোগ হয়েছিল পিঠের অস্ত্রোপচার। মালদিনি আরও যোগ করেন, ‘গার্দিওলা অর্থের কারণে প্রস্তাবটি প্রত্যাখ্যান করেননি। প্রিমিয়ার লিগে টানা ১০টি ক্লান্তিকর বছর কাটানোর পর তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।’

গার্দিওলাকে না পাওয়ার পর ইতালির কোচ হিসেবে মালদিনির পছন্দ ছিল আরেক সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো। তবে পিরলোকে নিয়েও শেষ পর্যন্ত সমঝোতা হয়নি। পুরো প্রক্রিয়ায় ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগোর সঙ্গে মতবিরোধ তৈরি হলে মালদিনি ও তাঁর সহযোগী লিওনার্দো পদত্যাগ করেন।

খেপ খেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বাফুফে

শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ি কিনলেন ইয়ামাল

নতুন ক্লাবে শুরুর আগেই আইনি ঝামেলায় সালাহ

কাদামাটির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন অ্যাডাম আব্বাস

ফিফা সভাপতির পরকীয়া প্রেম নিয়ে তদন্তে নামছে উয়েফা

হামজাই ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাসের প্রিয় খেলোয়াড়

কমলাপুর স্টেডিয়ামের অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, বরখাস্ত প্রশাসক

মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল

ইনফান্তিনোকে নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগে’ খেপেছে ফিফা

মেসির বাবার মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও