হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোকে পদ ছাড়ার হুমকি উয়েফার

ক্রীড়া ডেস্ক    

পদ হারানোর শঙ্কায় ইনফান্তিনো। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর আনুষ্ঠানিকভাবে নিজেদের অনাস্থার কথা জানিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা (উয়েফা)। শুধু তাই নয়, তাঁকে পদত্যাগের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। অন্যথায় জরুরি অনাস্থা ভোটের মাধ্যমে ইনফান্তিনোকে অপসারণের হুমকি দেওয়া হয়েছে।

ইনফান্তিনো পদ ছাড়তে অস্বীকৃতি জানালে উয়েফার ৫৫টি সদস্যদেশই তাঁর বিরুদ্ধে অনাস্থা ভোটে সমর্থন দেবে। ফিফার গঠনতন্ত্র অনুযায়ী, এমন ভোট আহ্বানের জন্য উয়েফার প্রয়োজন মাত্র ৪৩টি সদস্য দেশের সমর্থন।

বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থার বিরোধিতার জেরে বিশ্বকাপের বেসরকারি বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হন ইনফান্তিনো। এরপরই শনিবার সকালে তাঁর নেতৃত্বের ওপর অনাস্থা জানিয়ে পরিবর্তনের দাবি তোলে উয়েফা।

উয়েফা তাদের বিবৃতিতে অভিযোগ করেছে, ফিফার সাম্প্রতিক পরিকল্পনা ছিল গোপনে তৈরি, তড়িঘড়ি বাস্তবায়নের চেষ্টা করা এবং ফুটবলের জন্য সন্দেহজনকভাবে ক্ষতিকর একটি উদ্যোগ। সংস্থাটি বলেছে, ‘আমরা আর গোপন পরিকল্পনা, তড়িঘড়ি সিদ্ধান্ত এবং অজ্ঞাত ব্যক্তিদের তৈরি এমন উদ্যোগ নিয়ে এগোতে পারি না। দায়ীদের চিহ্নিত করে তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।’

একই সঙ্গে উয়েফা জানিয়েছে, বর্তমান ফিফা নেতৃত্ব শুধু তাদের নয়, বিশ্ব ফুটবল পরিবারের আরও অনেক সদস্যের আস্থাও হারিয়েছে।

বিবৃতিতে ২০১৬ সালে ফিফা সভাপতি নির্বাচনের আগে ইনফান্তিনোর দেওয়া প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেওয়া হয়। তখন তিনি স্বচ্ছতা নিশ্চিত করার এবং ফিফার অর্থ সদস্যদেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করার অঙ্গীকার করেছিলেন।

এই প্রসঙ্গে উয়েফা বলেছে, ‘এই দুই প্রতিশ্রুতির কোনোটিই তিনি পূরণ করতে পারেননি। যে অস্বচ্ছ, গোপন চুক্তি তিনি তৈরি করেছিলেন, তা কোনোভাবেই স্বচ্ছতার উদাহরণ নয়। আবার ৫ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ থাকা সত্ত্বেও তিনি সদস্যসংস্থাগুলোর অর্থ ফুটবলের উন্নয়নে ব্যবহার করতেও ব্যর্থ হয়েছেন।’

উয়েফার অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। এ ছাড়া উত্তর ও মধ্য আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশন থেকেও ইনফান্তিনোর নেতৃত্বের কঠোর সমালোচনা করা হয়েছে। বিশ্বকাপে বেসরকারী বিনিয়োগের পরিকল্পনা বাতিলের পর এবার তাই ফিফা সভাপতি পদ হারানোর শঙ্কায় ইনফান্তিনো।

কবে, কোথায় বিয়ে করছেন রোনালদো

দুই কোরিয়া ও মিয়ানমারের গ্রুপে বাংলাদেশ, খেলা কবে

ভিনিসিয়ুসের সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল

দুই মাস আগেই শেষ ফ্রান্সের ম্যাচের সব টিকিট

সাফের গ্রুপিং দেখে বাংলাদেশ কোচ বললেন, সহজ নয়

৭৮১ কোটি টাকা পেলেই বিশ্বকাপ ফাইনালে গোল করা ফুটবলারকে ছাড়বে বার্সা

চাপ বাড়ছে ইনফান্তিনোর, ফিফা সভাপতির দৌড়ে নতুন দুই নাম

ইনফান্তিনোর কাছে জবাবদিহিতা চায় কনকাকাফ

প্রত্যাবর্তনে হতাশ করলেন মেসি

সাফে বাংলাদেশের গ্রুপে কারা, দেখে নিন