হোম > খেলা > ফুটবল

কোপার আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন কাভানি 

দরজায় কড়া নাড়ছে ২০২৪ কোপা আমেরিকা। তার আগে প্রীতি ম্যাচ খেলবে উরুগুয়ে। এমন সময়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন দলটির তারকা ফুটবলার এডিনসন কাভানি। 

ইনস্টাগ্রামে গত রাতে অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কাভানি। উরুগুয়ের স্ট্রাইকার লিখেছেন, ‘দলের সঙ্গে পথচলা আমার জন্য অনেক বড় পুরস্কার। আজ (গতকাল) আমি অবসরের সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সব সময় হৃদয়ের অন্তঃস্থল থেকে অনুসরণ করব। এই সুন্দর জার্সিতে যখন আমি খেলেছি, সেভাবেই পাশে থাকব। এই জার্সি পরে দেশকে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক বড় আশীর্বাদ। আমি অনেক পছন্দ করি এটা।’ 
 
২০১১ কোপা আমেরিকা জয়ই উরুগুয়ের জার্সিতে কাভানির একমাত্র শিরোপা। এটা ছিল উরুগুয়ের ১৫তম কোপা আমেরিকা। লাতিন আমেরিকার টুর্নামেন্টে এটা দলটির সবশেষ কোনো শিরোপাজয়। আন্তর্জাতিক ফুটবলে ১৩৬ ম্যাচ খেলেছেন তিনি, যা উরুগুইয়ানদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। উরুগুয়ের জার্সিতে ১৬১ ও ১৩৮ ম্যাচ খেলে প্রথম দুইয়ে আছেন ডিয়েগো গডিন ও লুইস সুয়ারেজ। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ খেলেছেন কাতারে ২০২২ বিশ্বকাপে। ৫৮ গোল করে উরুগুয়ের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা কাভানি। উরুগুয়ের জার্সিতে সর্বোচ্চ ৬৮ গোল করেন সুয়ারেজ। 

ক্লাব ফুটবলে ২০০৫ সালে দানুবিয়ো এফসির হয়ে শুরু করেন কাভানি। উরুগুয়ের স্ট্রাইকার এখন পর্যন্ত ক্লাব ক্যারিয়ারে ৬৮২ ম্যাচে করেছেন ৩৮৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৭৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ ও গোল দুটিই করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে। পিএসজির হয়ে ৩০১ ম্যাচে করেন ২০০ গোল। ম্যানচেস্টার ইউনাইটেড, নাপোলির মতো বিখ্যাত ক্লাব গুলোতেও তিনি খেলেছেন। বর্তমানে তিনি খেলছেন আর্জেন্টিনার ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে। ক্লাব ফুটবলেই যে ক্যারিয়ারের বাকি অংশটুকু কাটিয়ে দেওয়ার চিন্তা, সেটার ইঙ্গিত দিয়েছেন ইনস্টাগ্রাম পোস্টেই। উরুগুয়ের স্ট্রাইকার বলেন, ‘ক্যারিয়ারের নতুন মঞ্চে নিজেকে আত্মনিবেদন করতে চাই। যেখানে আমার থাকতে হবে, তার জন্য পুরোটা দিতে চাই।’

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো

পরাশক্তি হতে চায় নরওয়ে

জীবিকার তাগিদে হতে চেয়েছিলেন ফায়ার ফাইটার, এখন তিনি বিশ্বকাপে

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে কপাল পুড়ল রেফারির

বার্সা ছাড়ছেন লেভানদোভস্কি

রাঙাতে প্রস্তুত তেরাঙ্গার সিংহরা

বিশ্বকাপ সামনে রেখে মেসিদের ‘হাড়ভাঙা পরিশ্রম’