হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ জার্সির দাম ৪৫ কোটি!

আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ জেতানোর পথে অলৌকিকতার জন্ম দিয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ৫১ মিনিটে হাত দিয়ে গোল করেছিলেন তিনি, যা ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। অনেকের কাছে এটি বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সেরা মুহূর্ত, অনেকের কাছে আবার কলঙ্কের।

এর ৪ মিনিট পরেই ছয় ইংলিশ ডিফেন্ডারকে কাটিয়ে ম্যারাডোনা করেন অবিস্মরণীয় গোল, যা বিংশ শতাব্দীর সেরা গোলের স্বীকৃতি পেয়েছে। 

প্রয়াত ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি নিলামে উঠতে যাচ্ছে। আগামী ২০ এপ্রিল অনলাইনে শুরু হবে জার্সির নিলাম। বিষয়টি আজ নিশ্চিত করে নিলামকারী প্রতিষ্ঠান জানিয়েছে, জার্সিটি অন্তত ৪ মিলিয়ন পাউন্ড বা ৪৫ কোটি টাকায় বিক্রি হবে।

নিলামকারী প্রতিষ্ঠান ‘সোদিবাই’-এর কর্মকর্তা ব্রাহাম ওয়াখটার বলেছেন, ‘ম্যারাডোনার হ্যান্ড অব গড গোলের জার্সিটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ক্রীড়া সামগ্রীর ছোট্ট তালিকায় জায়গা করে নিয়েছে। কারণ, সেটি ক্রীড়াঙ্গনের আইকনিক মুহূর্ত।’ 

বিস্ময়কর হলেও সত্যি, সেই ঐতিহাসিক জার্সি ম্যারাডোনা, তার পরিবার কিংবা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে নেই। জার্সিটি আছে ম্যানচেস্টারের ফুটবল জাদুঘরে। বর্তমানে এটির মালিক সাবেক ইংলিশ ফুটবলার স্টিভ হজ। ওই ম্যাচের পর ম্যারাডোনা যে হজের সঙ্গেই জার্সি বদল করেছিলেন!

নতুন ক্লাবে যোগ দিয়ে সালাহ বললেন, জিততে এসেছি

জল্পনার অবসান ঘটিয়ে রিয়ালেই থেকে গেলেন ভিনিসিয়ুস

ফিফা সভাপতি ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত বদলাচ্ছে না তারা

একই সঙ্গে উরুগুয়ের দুই দলের কোচ ফোরলান

সেই বিতর্কিত ঘটনায় নেইমারের পক্ষে সাফাই গাইল সান্তোস

ডাকাতের হামলায় প্রাণ হারালেন উগান্ডার ফুটবলার

মেসির ভাইয়ের ক্লাবের কোচের পদত্যাগ

ভুল স্বীকার করে ক্ষমা চাইলেন ইনফান্তিনো

রেকর্ড গড়েই ছন্দে ফিরলেন মেসি

অস্ত্রোপচারের পর আর্জেন্টিনার ফুটবলারের আবেগঘন বার্তা