হোম > খেলা > ফুটবল

বেতন না পেয়ে ক্লাবে যাচ্ছেন না আলভেস

ঠিকঠাক বেতন না পেয়ে বেজায় খেপেছেন দানি আলভেস। পাওনা বেতন পাওয়ার আগ পর্যন্ত স্বদেশি ক্লাব সাও পাওলোর হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই ব্রাজিল ডিফেন্ডার। 

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাল পেরুর বিপক্ষে খেলেছিল ব্রাজিল। ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন আলভেস। ম্যাচ শেষ করে ক্লাবে ফেরার কথা থাকলেও ফেরেননি তিনি। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন সাও পাওলোর ডিরেক্টর অব ফুটবল কার্লোস বেলমন্টে। তিনি জানান, বেতন বকেয়া থাকায় ক্লাবে না আসার সিদ্ধান্ত নিয়েছেন আলভেস। 

যদিও আলভেস নিজে বেতনের অঙ্কের ব্যাপারে কিছু জানাননি। সাও পাওলোর কর্মকর্তারাও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন। তবে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সাও পাওলোর কাছে প্রায় ২১ লাখ ডলার পাওনা রয়েছে আলভেসের। 

এর মধ্যে ক্লাবে না ফেরার ঘোষণা দেন আলভেস। বেলমন্টে বলেছেন, ‘তার প্রতিনিধিরা আমাদের জানিয়েছে, সাও পাওলোর সঙ্গে বকেয়া বেতন নিয়ে সমন্বয় না হওয়া পর্যন্ত আলভেস ক্লাবে ফিরবেন না। সাও পাওলো বকেয়া বেতনের বিষয়টি মেনে নিচ্ছে। গত সপ্তাহে আমরা একটি প্রস্তাব দিয়ে চেষ্টা করেছিলাম সমস্যা সমাধানের। তবে, খেলোয়াড়ের প্রতিনিধিরা প্রস্তাবটি গ্রহণ করেননি। আলোচনা চলবে।’ 

বিষয়টি ক্লাবের কোচ হার্নান ক্রেসপোকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বেলমন্টে। বলেছেন, ‘আমরা তাকে (হার্নান ক্রেসপোকে) জানিয়েছি সাও পাওলোর হয়ে খেলার জন্য দানি আলভেসকে আপাতত পাওয়া যাবে না। 

বিশ্বকাপ নিয়ে ক্লাবগুলোকে সুখবর দিল ফিফা

ফাইনালের চাপ নিচ্ছে না বাংলাদেশ

বিশ্বকাপ প্রস্তুতিতে ভোগান্তি পোহাচ্ছে জাপান

বিশ্বকাপে ‘অভিশাপের’ মুখে আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে বদলে যাচ্ছে ব্রাজিলের ছক

বিশ্বকাপে যাওয়ার আগে কেন ‘ভাইকিং যোদ্ধা’ হয়ে উঠলেন হালান্ডরা

হন্ডুরাস ম্যাচে আর্জেন্টিনার সামনে নতুন পরীক্ষা

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা

দলের সঙ্গে প্রথমবার অনুশীলনে মেসি

বাংলাদেশে হামজার জনপ্রিয়তা দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি তাঁর বাবা