২০২৬-২৭ ফুটবল মৌসুম এরই মধ্যে শুরু হয়ে গেছে। প্রিমিয়ার লিগ, লা লিগা চলছে পুরো দমে। চ্যাম্পিয়নস লিগেরও দামামা বেজে উঠল বলে। বাছাইপর্বের সবশেষ ধাপ প্লে-অফ গত রাতে শেষ হওয়ার পর ঠিক হয়েছে ৩৬ দল। আজ জানা যাবে, লিগ পর্বে কোন দল কাকে পাচ্ছে।
বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে হবে ২০২৬-২৭ চ্যাম্পিয়নস লিগের ড্র। প্রত্যেক দল লিগ পর্বে আট দলের বিপক্ষে খেলবে। ড্রয়ের মাধ্যমে নির্ধারিত হবে প্রতিপক্ষ। উয়েফার কো-এফিশিয়েন্ট র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে ৩৬ দলকে।
ইংল্যান্ড: আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, লিভারপুল
স্পেন: বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়াল, রিয়াল বেতিস
ইতালি: ইন্টার মিলান, নাপোলি, রোমা, কোমো
জার্মানি: বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ, স্টুটগার্ট
ফ্রান্স: পিএসজি, লাঁস, লিল
পর্তুগাল: পোর্তো, স্পোর্তিং সিপি
নেদারল্যান্ডস: পিএসভি, ফেইনুর্ড
বেলজিয়াম: ব্রুগা
তুরস্ক: গালাতাসারাই
ইউক্রেন: শাখতার দোনেৎস্ক
চেক প্রজাতন্ত্র: স্লাভিয়া প্রাগ
আজারবাইজান: সাবাহ
নরওয়ে: বোদো/গ্লিমট, ভাইকিং এফকে
তুরস্ক: ফেনারবাচে
অস্ট্রিয়া: লাস্ক
গ্রিস: এইকে এথেন্স
স্লোভাকিয়া: স্লোভান ব্রাতিস্লাভা
৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ সবার আগে হয়েছে ২০২৪-২৫ মৌসুমে। পরের মৌসুমেও (২০২৫-২৬) খেলেছে ৩৬ দল। এই দুইবারই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।