হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ হাতছাড়া করে মানহানির মামলা করছে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে স্পেনের কাছে পাত্তা পায়নি আর্জেন্টিনা। ফাইল ছবি

চরম হতাশায় শেষ হয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান। ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করার পর এবার আদালতের দ্বারস্থ হচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দেশটির প্রথম সারির সংবাদমাধ্যম লা নাসিওন।

বিশ্বকাপজুড়েই বিভিন্ন ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল আর্জেন্টিনা। মাঠের সংঘর্ষ, রেফারিং নিয়ে বিতর্ক, খেলোয়াড়দের আচরণ নিয়ে অভিযোগ এবং ফাইনালে খেলার ধরন ঘিরে সমালোচনা—সব মিলিয়ে উত্তপ্ত ছিল পরিবেশ। সেই সঙ্গে দলটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, ট্রল করে বিভিন্ন ছবি, প্রসঙ্গ বিচ্ছিন্ন ভিডিও ও ভিত্তিহীন অভিযোগ দ্রুত ছড়িয়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনার জবাবে বড় পরিসরে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এএফএ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, বিশ্বকাপ চলাকালে দল ও খেলোয়াড়দের বিরুদ্ধে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং মানহানিকর কনটেন্টের জেরে একটি মানহানির মামলা দায়ের করবে সংস্থাটি।

সম্ভাব্য মামলায় প্রমাণ হিসেবে মিথ্যা অভিযোগ ছড়ানো, সম্পাদিত বা যাচাইবিহীন ছবি ব্যবহার এবং কোনো প্রমাণ ছাড়াই বিভ্রান্তিকর তথ্য প্রকাশের বিষয়গুলো তুলে ধরা হবে। এএফএর কর্মকর্তাদের বিশ্বাস, টুর্নামেন্ট চলাকালে বিভিন্ন পক্ষ দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে এবং সে কারণে আইনের আশ্রয় নেওয়াই এখন উপযুক্ত পথ।

এরইমধ্যে এএফএর আইনজীবীদের একটি দল প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে। সম্ভাব্য মামলার জন্য স্ক্রিনশট, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি সংরক্ষণ করা হচ্ছে। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে, বড় সংবাদমাধ্যমের পাশাপাশি ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মের প্রভাবশালী অ্যাকাউন্টও এই মামলার আওতায় আসতে পারে। এমনকি কম অনুসারী থাকা ব্যবহারকারীরাও যদি মানহানিকর কনটেন্ট ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্বকাপে হতাশাজনক সমাপ্তির পর মাঠের বাইরের বিতর্কে ক্ষতিগ্রস্ত দল ও খেলোয়াড়দের ভাবমূর্তি রক্ষা করতে বদ্ধপরিকর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের। এ জন্য্য বিলম্ব না করে আগামী কয়েক দিনের মধ্যেই মামলার বিষয়ে সব প্রস্তুতি শেষ করতে চাইছে এএফএ—দাবি লা নাসিওনের।

বিশ্বকাপের সেরা একাদশে স্পেন-ফ্রান্সের আধিপত্য, আর্জেন্টিনার কয়জন আছেন

স্পেনের ফুটবলারকে ধাক্কা দিয়ে অনুতপ্ত আর্জেন্টিনার সহকারী কোচ

ফিফা সভাপতিকে জাতিসংঘের মহাসচিব হিসেবে চান ট্রাম্প

ফাইনালে হারের দায় রেফারির নয়, বলছেন আর্জেন্টিনার কোচ

পারেদেস নিষিদ্ধ হোক, চান না ভুক্তভোগী সেই স্প্যানিশ ফুটবলার

জন্মভূমিতে গিয়ে কাঁদতে কাঁদতে যা বললেন স্কালোনি

মুখ খুললেন গলা চেপে ধরার কাণ্ডে জড়িত আর্জেন্টিনার ফুটবলারও

সাংবাদিকদের ওপর খেপে গিয়ে আর্জেন্টিনার কোচ বললেন, ‘এসব কী প্রশ্ন করছেন’

ফাইনালের আগমুহূর্তে মেসির সঙ্গে সতীর্থদের কী কথা হয়েছিল, পুরো ঘটনা প্রকাশ

১৯৩৪ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ফুটবলারকে কিনে রেকর্ড গড়ল চেলসি