হোম > খেলা > ফুটবল

মোহামেডানের পর আবাহনীর কাছেও হারল কিংস

আজকের পত্রিকা ডেস্ক­

গোল শোধের জন্য চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থই হয়েছে কিংস। ছবি: বাফুফে

এমন দিন চাইলেও ভুলতে পারবে না ঢাকা আবাহনী। আজ কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মিতুল মার্মা আর সুমন রেজার নৈপুণ্যে বসুন্ধরা কিংসকে যে ১-‍ ০ গোলে হারিয়েছে আকাশি-নীলরা! যা কিনা এবারের প্রিমিয়ার লিগে কিংসের বিপক্ষে আবাহনীর প্রথম জয়।

২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাম লেখায় বসুন্ধরা কিংস। এরপর টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী দল আবাহনী টুর্নামেন্টে কিংসকে হারালেও, আগে কখনো লিগে হারাতে পারেনি। সেই হিসেবে দীর্ঘ ছয় মৌসুম পর আজ তাদের দুর্গে হানা দিয়েছে মারুফুল হকের শিষ্যরা। যে জয়ে লিগে চার ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। সমান ম্যাচে কিংস দ্বিতীয় হারে আগের ৬ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।

সময়টা ভালো যাচ্ছে না কিংসের। নতুন কোচ ভ্যালেরিও তিতার অধীনে যাত্রাটা সুখকর হলেও দ্রুতই ছন্দ হারায় তারা। গুরুত্বপূর্ণ দুটি ম্যাচেই হেরে বসল বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে একই মাঠে মোহামেডানের কাছে হেরেছিল বসুন্ধরা। এবার হারল আবাহনীর কাছে। যদিও সুযোগ ছিল পয়েন্ট ভাগাভাগির। কিন্তু দলের অন্যতম গোলমেশিন মিগেল পেনাল্টি পেয়েও গোল আদায় করতে পারেননি। শেষ পর্যন্ত হারের তিক্ত অভিজ্ঞতা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রাকিব-জনিদের।

এ দিন জয়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামা কিংসকে শুরুতেই ভড়কে দেন আবাহনীর সুমন। ম্যাচের দুই মিনিটেই তাঁর গোলে লিড নেয় আবাহনী। কিংসের রক্ষণ ভেঙে শাহরিয়ার ইমন দারুণভাবে বল ভাসিয়ে দেন পোস্টের সামনে, দৌড়ে এসে সুমন দুর্দান্ত এক হেডে গোলরক্ষককে পরাস্ত করেন। এরপর আর সমতায় ফিরতে পারেনি কিংস।

তবে পুরো ম্যাচে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেছিল তারা। এ ক্ষেত্রে অবশ্য গোলপোস্টের সেনানী মিতুলের অবদানও মনে রাখবেন আবাহনীর সমর্থকেরা। শেষদিকেও তাঁর চোখ ফাঁকি দিতে পারেননি কিংসের মজিবুর রহমান জনি। ৮৫ মিনিটে জনির শট আটকে আবাহনীকে স্মরণীয় এক জয়ের পথে ভালোভাবেই এগিয়ে নেন ২১ বছর বয়সী এই গোলরক্ষক। দিনের আরেক ম্যাচে পুলিশ এফসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহামেডান।

বিশ্ব মিডিয়াতেও তোলপাড় ব্রাজিলের ব্যর্থতা

‘ট্রাম্পের হস্তক্ষেপের পর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ফিফা সীমা ছাড়িয়ে গেছে’

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

সিয়াটলে হাসবে কে, যুক্তরাষ্ট্র না বেলজিয়াম

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

ব্রাজিলের বিদায়ে বিশ্বকাপে নজিরবিহীন ঘটনা

‘সৃষ্টিকর্তার যা ইচ্ছা তা-ই হবে’

‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে’

নেইমারের জন্য মন পুড়ছে মাশরাফির

ক্লাবহীন এক গোলরক্ষকের কাছেই হার মানল ব্রাজিল