হোম > খেলা > ফুটবল

নেইমার ছাড়া মরক্কোর বিপক্ষে ব্রাজিলের দল ঘোষণা 

গোড়ালির চোট বেশ ভোগাচ্ছে নেইমারকে। বায়ার্ন মিউনিখ-পিএসজি চ্যাম্পিয়নস লিগ ম্যাচ থেকে তো নেইমার ছিটকে গেছেন। এবার মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। নেইমারকে বাদ দিয়ে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিলের অন্তবর্তীকালীন কোচ র‍্যামন মেনেজেস। 

তাঞ্জিয়ারের ইবনে বতুতা স্টেডিয়ামে ২৫ মার্চ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এখনো ২১ দিনের মতো বাকি থাকলেও নেইমারের সেরে ওঠা সম্ভব না বলে জানিয়েছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। সংবাদ সম্মেলনে লাসমার বলেন, ‘দলে যোগ দিতে নেইমারের পর্যাপ্ত ফিটনেস থাকবে না।’ 

প্রীতি ম্যাচে ব্রাজিলের দলে অনেক চমক রেখেছেন মেনেজেস। ব্রাজিলের অন্যতম সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার নেই ২৩ সদস্যের এই দলে। থিয়াগো সিলভা, দানিলো, দানি আলভেজদের মতো তারকা ডিফেন্ডারদেরকেও নেওয়া হয়নি এই দলে। আর্সেনালের দুই ‘গ্যাব্রিয়েল’-গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকেও দলে রাখেননি গত মাসে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতানো এই কোচ। তবে চোটে পড়ায় দলে নেই থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল জেসুস। 
 
গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে সর্বশেষ ম্যাচ খেলেছিল ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে শেষ আটে স্বপ্নভঙ্গ হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। তিন মাসেরও বেশি সময় পর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামবে ব্রাজিল। এর মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপের চক্রও শুরু হবে সেলেসাওদের। 

ব্রাজিলের ২৩ সদস্যের দল: 
গোলরক্ষক: এদেরসন (ম্যানচেস্টার সিটি), মাইকায়েল (অ্যাথলেটিকো পারানায়েন্স), ওয়েভারটন (পালমিরা) 
ডিফেন্ডার: আর্থুর (অ্যামেরিকা), এমারসন রয়েল (টটেনহাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহাম ফরেস্ট), ইবানেজ (রোমা), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মারকিনিওস (পিএসজি), রবার্ত রেনান (জেনিত) 
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেন্স), আন্দ্রে সান্তোস (ভাস্কো দা গামা), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), হোয়াও গোমেজ (উলভারহাম্পটন), লুকাস পাকেতা (ওয়েস্ট হাম), রাফায়েল ভেগা (পালমিরা) 
ফরোয়ার্ড: অ্যান্টনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পালমিরা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিতোর রোকি (অ্যাথলেটিকো পারানায়েন্স)

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম