হোম > খেলা > ফুটবল

রেকর্ড গড়ে রোনালদো বললেন, এটা শুধু আমার জন্য নয়

ক্রীড়া ডেস্ক    

গোলের পর সিআরসেভেনের সেই ট্রেডমার্ক উদযাপন। ছবি: সংগৃহীত

আল নাসরের হয়ে নতুন ইতিহাস লিখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন পর্তুগিজ মহাতারকার দখলে। তবে ব্যক্তিগত এই অর্জনের পরও কৃতিত্ব নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি। বরং সতীর্থ ও সমর্থকদের অবদানকেই সামনে এনেছেন আল নাসর অধিনায়ক।

আল তাওউনের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটা করেন রোনালদো। সৌদি প্রো লিগে এই ফরোয়ার্ডের গোলসংখ্যা এখন ১০৪টি। এর মাধ্যমে আল নাসরের সাবেক গোলদাতা মোহাম্মদ আল সাহলাওয়িকে পেছনে ফেলেছেন তিনি। রিয়াদের ক্লাবটির হয়ে ১০৩ গোল করেছেন আল সাহলাওয়ি।

মাইলফলক স্পর্শের পর সৌদি আরবের থমনিয়াহ নেটওয়ার্ককে রোনালদো বলেন, ‘আমি খুবই খুশি। এটি দারুণ একটি অর্জন, তবে এটি শুধু ক্রিস্টিয়ানোর জন্য নয়। আমাকে আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে হবে, কারণ তাদের ছাড়া এই অর্জনে পৌঁছানো অসম্ভব ছিল।’

নিজের সাফল্যের পেছনে আল নাসর সমর্থকদেরও ভূমিকাও আছে বলে মনে করেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী বলেন, ‘সমর্থকদের জন্যও আমি খুশি। তারা সব সময় আমাকে সমর্থন করে এবং এই সমর্থন পেয়ে আমি খুবই গর্বিত। ধন্যবাদ।’

সৌদি লিগে যোগ দেওয়ার পর থেকে ধারাবাহিকভাবে গোল করে চলেছেন রোনালদো। আল তাওউনের বিপক্ষে জয়সূচক গোলের পর ক্যারিয়ারে তাঁর মোট গোলসংখ্যা এখন ৯৭৮টি। অর্থাৎ আর মাত্র ২২ গোল করলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করবেন তিনি।

রোনালদোর নেতৃত্বে মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে আল নাসরের। প্রথম চার ম্যাচে শতভাগ জয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। টেবিলের শীর্ষে অবস্থান করছে ক্লাবটি। ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল হিলাল। আল নাসরের চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা।

হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি

গার্দিওলা যা পারেননি, তাই করে দেখালেন মারেসকা

মাথায় ভয়াবহ আঘাত, হাসপাতালে আর্জেন্টাইন গোলরক্ষক

‘ভিনির জায়গায় আমি থাকলে রিয়ালই ছেড়ে দিতাম’

সাফে ভারতের খেলা নিয়ে ধোঁয়াশা

আর্ট ডিলার থেকে আলোচিত কোচ

হঠাৎ কেন স্পেনে যাচ্ছেন মেসি

ফুটবলে এবার ইলেকট্রনিক কার্ড

অবশেষে জানা গেল মেসিবিহীন আর্জেন্টিনার ম্যাচের সূচি

ফিফার বিরুদ্ধে আপিল করবে স্পেন