হোম > খেলা > ফুটবল

মাক আলিস্তারের গোলে এগিয়ে আর্জেন্টিনা, মেসির ইতিহাস

ক্রীড়া ডেস্ক    

মেসির সঙ্গে গোল উদ্‌যাপনে আলিস্তার। ছবি: এএফপি

কানসাস সিটি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল আর্জেন্টিনা। সেই চাপেরই ফল মিলল ম্যাচের ১০ মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দারুণ এক হেডে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আলেক্সিস মাক আলিস্তার।

এর আগে নবম মিনিটেও গোলের খুব কাছাকাছি চলে গিয়েছিল আর্জেন্টিনা। ডান দিক থেকে ভেতরে কেটে এসে মেসি বল বাড়ান মাক আলিস্তারের উদ্দেশে। লিভারপুল মিডফিল্ডারের জোরালো শট নিকো এলভেদির গায়ে লেগে কর্নারের বিনিময়ে রক্ষা পায় সুইজারল্যান্ড।

সেই কর্নার থেকেই আসে গোল। প্রথম কর্নারটি প্রতিহত করার পর আবারও কর্নার নেন মেসি। কাছের পোস্টে উড়ে আসা মাক আলিস্তার দারুণ উচ্চতায় লাফিয়ে মানুয়েল আকাঞ্জিকে টপকে মাথা ছুঁইয়ে জালে পাঠান। গোলরক্ষক গ্রেগর কোবেলের কিছুই করার ছিল না।

এনিয়ে বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ১০ অ্যাসিস্টের মাইলফলক ছুঁলেন মেসি।

সমতায় ফিরেই ১০ জনের দলে পরিণত সুইজারল্যান্ড

কেন কালো আর্মব্যান্ড পরে খেলছে আর্জেন্টিনা

ইতালির ফুটবল পুনরুদ্ধারে ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারকে নিয়োগ

রেফারিং বিতর্কে হালান্ডের বাবার খোঁচা, ফিফা বলছে প্রমাণ নেই

সেমিফাইনালে পৌঁছেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ

অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে আর্জেন্টিনা

নরওয়ে রূপকথার ইতি, বেলিংহামের গোলে সেমিতে ইংল্যান্ড

যাঁর কারণে লাল-হলুদ কার্ডের নিয়ম, সেই আর্জেন্টাইন কিংবদন্তির বিদায়

৯০ মিনিটে আলাদা করা গেল না ইংল্যান্ড-নরওয়েকে

জার্মানির কোচ হতে রাজি ক্লপ