হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ নিলামে চমক: মেসির জার্সির চেয়েও বেশি দামি বিটিএস তারকার পোশাক

ক্রীড়া ডেস্ক    

মেসি ও জিমিন। ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোয়ে দক্ষিণ কোরিয়ান গায়ক জিমিনের পরা জার্সিই এখন দাতব্য নিলামে সবচেয়ে বেশি মূল্য পাচ্ছে। আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসির স্বাক্ষর করা জার্সিকেও পেছনে ফেলেছে এই বিটিএস তারকার পোশাক।

ক্রিস্টিজ, গ্লোবাল সিটিজেন ও ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত এই দাতব্য নিলামে সদ্য শেষ হওয়া বিশ্বকাপের সঙ্গে সম্পর্কিত ৪০টির বেশি সামগ্রী রাখা হয়েছে। নিলাম চলবে ২৯ জুলাই পর্যন্ত। নিলামের পুরো অর্থ দেওয়া হবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। এই তহবিলের লক্ষ্য হলো সুবিধাবঞ্চিত শিশুদের জন্য শিক্ষা ও ফুটবলের সুযোগ বাড়ানো।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছে জিমিনের পরা জার্সিটির জন্য। সেটির বর্তমান মূল্য ১৪ হাজার মার্কিন ডলার (প্রায় ১৭ লাখ ৩০ হাজার টাকা)। অন্যদিকে, মেসির স্বাক্ষর করা জার্সির দর উঠেছে ৬ হাজার মার্কিন ডলার (প্রায় ৭ লাখ ৪১ হাজার টাকা)।

শুধু মেসির জার্সিই নয়, সমান দর উঠেছে পপ তারকা ম্যাডোনার হাফটাইম শোয়ে ব্যবহৃত গ্লাভসের জন্যও। তবে বর্তমান দর অনুযায়ী জিমিনের জার্সি অন্য সব সামগ্রীর চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে।

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো ছিল বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এমন আয়োজন। এতে অংশ নিয়েছিলেন বিটিএস, শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার ও বার্না বয়ের মতো বিশ্বখ্যাত শিল্পীরা। গ্লোবাল সিটিজেনের সঙ্গে অংশীদারত্বে আয়োজিত এই শোর মূল উদ্দেশ্য ছিল শিক্ষা তহবিলের জন্য অর্থ সংগ্রহ করা।

নিলামে থাকা অন্যান্য উল্লেখযোগ্য সামগ্রীর মধ্যে রয়েছে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালে ব্যবহৃত বল, বিভিন্ন দলের স্বাক্ষর করা জার্সি, শাকিরা ও বিটিএস সদস্যদের হাফটাইম শোয়ের পোশাক এবং ম্যাডোনার ব্যবহৃত বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী।

এই নিলাম থেকে প্রায় ১০ কোটি মার্কিন ডলার সংগ্রহের আশা করছে গ্লোবাল সিটিজেন। সংগঠনটি জানিয়েছে, সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত অঞ্চলের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে ব্যয় করা হবে।

জার্মানির নতুন কোচ ক্লপ

অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন মেসি

হামজাদের নিয়ে যে ছবি আঁকছেন ডুলি

এটা সহ্য করা যায় না—আর্জেন্টিনার সমালোচনায় স্পেন কোচ

বিশ্বকাপে বাজির অভিযোগে তদন্তের মুখে স্পেন

‘তৃপ্তির আনন্দেই’ আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি

ক্লপ ও জিদানকে কবে কোচ হিসেবে ঘোষণা দেবে জার্মানি ও ফ্রান্স

বালোগানের লাল কার্ড বিতর্কে ফিফাকে কাঠগড়ায় তুলতে চায় নরওয়ে

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে ২ কোটির বেশি স্বাক্ষর

এশিয়ান গেমস ফুটবলে মৃত্যুকূপে বাংলাদেশ