হোম > খেলা > ফুটবল

বিশ্বকাপ নিয়ে দেশে পৌঁছলেন মেসিরা

বিশ্বকাপ নিয়ে কাতার থেকে আজ বীরের বেশে আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস এইরেসে পৌঁছেছেন লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। তাঁদের পরিবহনকারী বিমানটি এজিজা বিমানবন্দরে অবতরণ করতেই ভক্ত-সমর্থকেরা অভিনন্দন জানান। খবর ডেইলি মেইলের। 

ভিডিও ও ছবিতে দেখা যায়, সবার আগে সোনালি শিরোপা উঁচিয়ে বিমান থেকে বেরিয়ে আসেন মেসি। তাঁর পাশে ছিলেন কোচ লিওনেল স্কালোনি। এরপর ভক্ত-সমর্থকদের হাত নেড়ে অভিনন্দনের জবাব দেন তাঁরা। 

২১ ঘণ্টার ভ্রমণ শেষে স্থানীয় সময় ভোররাত ২টা ২০ মিনিটে বুয়েনেস এইরেসে নামে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দল। আর্জেন্টিনার কোটি কোটি মানুষের নজর ছিল ‘এআর ১৯১৫’ ফ্লাইটের দিকে। গড়ে ৮ থেকে ৯ হাজার মানুষ ফ্লাইট রাডারে নজর রাখছিলেন, কখন মেসিদের নিয়ে এই বিমান বুয়েনেস এইরেসে পৌঁছায়। এই বিমান কি রাজধানীর এজিজা বিমানবন্দরেই অবতরণ করবে, নাকি এয়রোপার্ক বিমানবন্দরে—আর্জেন্টিনার উৎসুক জনতার জিজ্ঞাসা ছিল এটাই! তবে মেসিদের নিয়ে বিমানটি এজিজা বিমানবন্দরেই অবতরণ করে। 

ফাইনালের পর গত পরশু বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ফুটবলারদের দেশের বিমানে ওঠার কথা ছিল। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানায়, ভাড়া করা এআর ১৯১৫ ফ্লাইটে দেশের পথে আছেন আর্জেন্টাইন ফুটবলার ও কোচরা। একই ফ্লাইটে আছে ট্রফিও। আর্জেন্টিনার স্থানীয় সময়ে রাত ২টা ৩০ মিনিটে মেসিদের পৌঁছানোর কথা জানায় ওলে। ইতালির রোমে জ্বালানি সংগ্রহ করে আর্জেন্টিনার পথ ধরার কথা ছিল বিমানটির। 

গত রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামের রোমাঞ্চকর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরে আর্জেন্টাইনরা। ৩৬ বছর পর শিরোপা জয়ের আনন্দে রাস্তায় নেমে উদ্‌যাপন শুরু করে দেশটির নাগরিকেরা। বুয়েনেস এইরেস হয়ে ওঠে উৎসবের নগরী। তারা অপেক্ষায় ছিল শিরোপা নিয়ে ফেরা মেসিদের।

অসম্ভবকে সম্ভব করতে চায় বার্সা

বাংলাদেশের ওপর কোনো চাপ নেই, বলছে চীন

গুলিস্তানের ক্যাম্প থেকে অস্ট্রেলিয়ার ক্যাম্পে এসেছি, বাংলাদেশ কোচের রসিকতা

মেসি-ম্যাজিকে মায়ামির অবিশ্বাস্য জয়

বাংলাদেশের হয়ে খেলার আরও কাছে যুক্তরাষ্ট্রের দুই প্রবাসী ফুটবলার

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে চিন্তিত ফিফাও

খামেনির প্রসঙ্গ এড়িয়ে গেলেন ইরানের নারী ফুটবলাররা

কমলাপুর স্টেডিয়ামে চুরির ঘটনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

চীন নয়, নিজেদের নিয়েই বেশি ভাবছে বাংলাদেশ

ইফতার বিরতিতে দুয়োর ঘটনায় ক্ষুব্ধ গার্দিওলা