হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    

আজ রাতে হতে যাওয়া আর্জেন্টিনা-স্পেন ফাইনালে লিওনেল মেসি-লামিনে ইয়ামালের দিকে চোখ থাকবে ফুটবলপ্রেমীদের। ছবি: এএফপি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। স্পেনের দ্বিতীয় নাকি আর্জেন্টিনার চতুর্থ—তা জানতে ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া আর্জেন্টিনা-স্পেন ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস, সময় টিভি ও বিটিভি।

টেলিভিশনের পাশাপাশি ফোনেও বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ থাকছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য। ডিজিটাল মাধ্যমে বাংলালিংকের ওটিটি সেবা টফি, গ্রামীণফোনের বায়োস্কোপ ও আইস্ক্রিনে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করা যাবে।

নিউজার্সিতে আজ স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।

এবার চ্যাম্পিয়ন হলে ইতালি, জার্মানির রেকর্ডে ভাগ বসাবে আর্জেন্টিনা। ইতালি, জার্মানি চারবার করে বিশ্বকাপ জিতেছে। আর সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আলবিসেলেস্তেরা তিনবার জিতেছে বিশ্বকাপ। আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে দুই দলই অপরাজিত। লিওনেল স্কালোনির দল জিতেছে ৭ ম্যাচ। আর কেপভার্দের বিপক্ষে স্পেন গোলশূন্য ড্রয়ের পর টানা ছয় ম্যাচ জিতেছে।

আড়াল থেকে আলোয় তাঁরা

সিংহাসনটাও ফসকে গেল আর্জেন্টিনার, ব্রাজিলের সুসংবাদ

‘সহিংসতার’ ঘটনায় আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত করবে ফিফা

‘৪৮ দলের বিশ্বকাপে মান কমেনি’

কেন আর্জেন্টিনার সবাই একসঙ্গে দেশে ফিরছেন না

তোমরাই ইতিহাস, তোমরাই কিংবদন্তি—মেসিদের দি মারিয়া

দেশে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, অপেক্ষা রাজকীয় সংবর্ধনার

চ্যাম্পিয়ন হওয়ার পর ইয়ামালের ভাইয়ের কর্মকাণ্ড ভাইরাল

আর্জেন্টিনার ফাইনাল হারের পর রণক্ষেত্র, গ্রেপ্তার ১৫

শেষটা রঙিন হলো না মেসির