হোম > খেলা > ফুটবল

ইংল্যান্ডের ক্লাবের সঙ্গে চুক্তি করলেন কিউবা মিচেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ইংলিশ ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন কিউবা মিচেল। ছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশি ক্লাব বসুন্ধরা কিংসের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার অবসান ঘটিয়ে নিজের জন্মভূমি ইংল্যান্ডে ফিরে গেছেন কিউবা মিচেল। ইংলিশ ফুটবলের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ এমনটা জানান বাংলাদেশের এই মিডফিল্ডার।

সান্ডারল্যান্ডের যুব দলে খেলা কিউবা গত বছরের জুলাইয়ে বড় স্বপ্ন নিয়ে তিন বছরের চুক্তিতে নাম লেখান বসুন্ধরা কিংসে। তবে বাংলাদেশের ফুটবল লিগে সময়টা মোটেও ভালো কাটেনি। বেশিরভাগ সময় বেঞ্চে বসে থেকেছেন তিনি৷ পারিশ্রমিকও পাননি ঠিকমতো। তাই এই অভিযোগ তুলে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে চুক্তি বাতিল করেন তিনি।

​গ্লুস্টার সিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘বাংলাদেশ থেকে ফেরার পর আমার এজেন্টের মাধ্যমে এই সুযোগটি আসে। ক্লাবটির ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্তমান পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমি এখন মাঠে নিজের সামর্থ্য দেখাতে এবং নিয়মিত খেলে জাতীয় দলের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।’

​জ্যামাইকান বাবা এবং বাংলাদেশি মায়ের সন্তান কিউবার বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল গত বছরের নভেম্বরে নেপালের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি প্রিমিয়ার লিগ তারকা হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলেছিলেন। পরে ভারতের বিপক্ষে ২২ বছর পর জেতা ম্যাচেও মাঠে নামেন তিনি।

​সপ্তম স্তরের সাউদার্ন লিগ প্রিমিয়ার ডিভিশন সাউথে খেলা গ্লুস্টার ২২ দলের মধ্যে ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে। কিউবার সঙ্গে তাদের চুক্তি এই মৌসুমের শেষ পর্যন্ত। মাঠে নামতে তাই আর তর সইছে না কিউবার, ‘আমি সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। আমি নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে দেখি যে বল পায়ে রাখতে পছন্দ করে। তবে প্রয়োজনে আমি কঠোর পরিশ্রমী রক্ষণাত্মক ভূমিকাও পালন করতে পারি। আমি মাঠে নামার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

বাংলাদেশে প্রথম আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন

আর্জেন্টিনার ফুটবলে ধর্মঘটের ডাক

ম্যাচের গতি বাড়াতে নতুন নিয়ম আনছে ফিফা

সরকারের কাছ থেকে বেতন পাবেন হামজা-শমিতরা!

মোহামেডানে বইছে নির্বাচনী হাওয়া, ফুটবলাররা আছেন অর্থকষ্টে

ভিনির সঙ্গে বর্ণবাদী আচরণের শাস্তি পেলেন আর্জেন্টাইন ফুটবলার

মেসির বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ, আসল ঘটনা কী

কোটি টাকা পাওনা আদায়ে বাফুফের কমিটি

খেলা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

সিডনির গরমের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হচ্ছে প্রবাসী আনিকার