হোম > খেলা > ফুটবল

বিদায় বেলায় আর্জেন্টিনার জন্য যা রেখে গেলেন মেসি

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার হয়ে আজ শেষ ম্যাচ খেলে ফেলেছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বিদায়ী ম্যাচে হাত নেড়ে এভাবেই দর্শকদের অভিনন্দনের জবাব দিয়েছেন তিনি। ছবি: এএফপি

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে—মনুমেন্তালে আজ আর্জেন্টিনা-বেনিন ম্যাচ শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান মনে পড়াটাই স্বাভাবিক। গানটা মনে পড়ার উপলক্ষ অবশ্যই লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ফেলেছেন মেসি। বিদায়টাও আর্জেন্টিনার তারকা ফুটবলার রাঙিয়েছেন নিজের মতো করে।

মনুমেন্তালে বিদায়ী ম্যাচে দুই গোল ও এক অ্যাসিস্ট করেছেন মেসি। বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল তাঁর আর্জেন্টিনা অধ্যায়। তবে যে মেসি দীর্ঘ ২১ বছর আর্জেন্টিনার হয়ে অসংখ্য রেকর্ড গড়েছেন, আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন, তাঁর জন্য বিশেষ আয়োজন না থেকে কী করে পারে! মনুমেন্তালের আকাশে লেজার-শোতে মেসির ছবি দেখানো হয়েছে। বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।

২১ বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২০৮ ম্যাচ খেলেছেন মেসি। করেছেন ১২৬ গোল। আলবিসেলেস্তেদের হয়ে এটা সর্বোচ্চ। এ ছাড়া আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ১৩৮ ম্যাচে অধিনায়কত্ব করেছেন মেসি। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা—গত পাঁচ বছরে আন্তর্জাতিক ফুটবলে এই চার শিরোপা জিতেছেন তিনি। ২০০৮ অলিম্পিকে সোনাও জিতেছেন মেসি। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার জার্সিতে তিনি কী কী কীর্তি গড়েছেন।

আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির রেকর্ড ও কীর্তি

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল: ১২৫

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা: ২০৭

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ হ্যাটট্রিক: ১১

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ অধিনায়কত্ব: ১৩৮

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল: ২০২২ সালে ১৮

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোল: ৩১

ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোল: সরাসরি ফ্রি-কিকে ১২ গোল

বিশ্বকাপে মেসির রেকর্ড

অধিনায়ক হিসেবে বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ: ১৯

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০০৬ সালে ১৮ বছর বয়সে

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে কম বয়সে গোল করা খেলোয়াড়: ২০২৬ সালে ৩৮ বছর বয়সে

জাতীয় দলে বড় শিরোপা

ফিফা বিশ্বকাপ: ২০২২

কোপা আমেরিকা: ২০২১, ২০২৪

কনমেবল-উয়েফা কাপ অব চ্যাম্পিয়নস (ফিনালিসিমা): ২০২২

অলিম্পিক স্বর্ণপদক: ২০০৮