হোম > খেলা > ফুটবল

ম্যারাডোনার মতো কাজ করতে গিয়ে কঠিন শাস্তি পেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক    

হাত দিয়ে গোল করতে গিয়ে লাল কার্ড দেখলেন নেইমার। ছবি: এএফপি

১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর কাহিনী জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি যা করেছিলেন, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে চর্চা হচ্ছে।

এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমার ফিরিয়ে এনেছেন ম্যারাডোনার সেই ঘটনা। বোতাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন নেইমার। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়ে যায়। প্রথম হলুদ কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেছেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক ফুটবলারকে ফাউল করাতে নেইমারকে দেখানো হয়েছে সেই হলুদ কার্ড।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলে ঘুষি মারেন নেইমার। ম্যাচে সেটা নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত।’

নেইমার মাঠ ছাড়ার পরই গোলের দেখা পায় বোতাফোগো। ৮৬ মিনিটে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সিরি ‘আ’তে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৮ নম্বরে সান্তোস। ১১ ম্যাচ খেলে নেইমারের দল জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। আর ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো ৯ নম্বরে।

১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দেড় মাস পর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। তবে ফেরাটাও মোটেই ভালো হলো না। লাল কার্ডের পাশাপাশি হজম করতে হলো সান্তোসের হার।

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা

রাগ করলা, নেইমারকে নিয়ে ফিফা

নয়্যারকে নিয়েই জার্মানির বিশ্বকাপ দল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরও নেইমারকে নিয়ে দুশ্চিন্তা

বিশ্বকাপে কখন দেখা যেতে পারে মেসি-রোনালদো-নেইমার লড়াই

অভিষেকের আগেই বিশ্বকাপ দলে এই তরুণ

নীরব এমিরেটস থেকে চ্যাম্পিয়নের গর্জন, আর্সেনালের পুনর্জন্মের নায়ক আর্তেতা

ভাঙা আঙুল নিয়েই ইউরোপ জয়, ভিলার নায়ক এমিলিয়ানো মার্তিনেজ

ইবোলা আতঙ্কের মাঝেই বিশ্বকাপ যাত্রা, স্বস্তির খবর পেল ডিআর কঙ্গো

নতুন বাস্তবতায় বেলজিয়াম