হোম > খেলা > ফুটবল

নতুন ক্লাবে শুরুর আগেই আইনি ঝামেলায় সালাহ

ক্রীড়া ডেস্ক    

মোহাম্মদ সালাহ। ছবি: সংগৃহীত

মিসরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহকে একটি আইনি মামলায় ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নিউ কায়রো আদালত। আইনজীবীর পারিশ্রমিকসংক্রান্ত দাবির এই মামলায় আগামী ৬ সেপ্টেম্বর তারকা ফরোয়ার্ডকে আদালতে উপস্থিত হতে হবে।

নিউ কায়রো প্রাথমিক আদালতের সংশ্লিষ্ট দেওয়ানি বেঞ্চ ২০২৬ সালের ৬ সেপ্টেম্বর মামলাটির শুনানির দিন নির্ধারণ করেছেন। ২০২৫ সালের ৭৮২৬ নম্বর পূর্ণ দেওয়ানি মামলাটি করেছেন আইনজীবী আমর ফারাগ আল্লাহ মোর্সি আবদেল তাওয়াব।

আইনজীবীর দাবি, গত কয়েক বছর সালাহর পক্ষে তিনি বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছেন। পাশাপাশি আদালতসংক্রান্ত নথি নিয়েও কাজ করেছেন। এসব কাজের পারিশ্রমিক হিসেবে সালাহর কাছে আর্থিক পাওনা রয়েছে বলে দাবি করেছেন সেই আইনজীবী।

তবে সালাহ ওই আইনজীবীর দাবিকৃত আইনি ও প্রশাসনিক কাজের বিষয়টি অস্বীকার করেছেন। পাশাপাশি এসব কাজের বিপরীতে কোনো অর্থ বা পারিশ্রমিক তার কাছে পাওনা রয়েছে—এ দাবিও অস্বীকার করেছেন লিভারপুলের সাবেক এই ফুটবলার।

আদালতের নির্দেশ অনুযায়ী, সালাহ যদি নির্ধারিত সময়ে হাজির হয়ে শপথ না নেন কিংবা কোনো আইনগত কারণ ছাড়া শপথ নিতে অস্বীকৃতি জানান, তাহলে তাকে ‘শপথ নিতে অস্বীকৃত’ বলে বিবেচনা করা হতে পারে। একই সঙ্গে মামলাটি আইন অনুযায়ী এগিয়ে যাবে।

মামলাটি প্রথম করা হয় ২০২৫ সালের সেপ্টেম্বরে। আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ওই আইনজীবী ২০১২ সালে দেওয়া একটি সাধারণ সরকারি পাওয়ার অব অ্যাটর্নির কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, ওই ক্ষমতাপত্রের মাধ্যমে সালাহর হয়ে আইনি কার্যক্রম ও বিভিন্ন প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার অনুমতি তাকে দেওয়া হয়েছিল। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতাপত্রটি কার্যকর ছিল। পরে তাঁকে সালাহর প্রতিনিধিত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে নোটিশ দেওয়া হয়।

পারিশ্রমিকের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন ওই আইনজীবী। তাঁর দাবি, পাওনা অর্থ না পাওয়ায় তিনি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এ ছাড়া সালাহর পক্ষে কাজ করতে গিয়ে যে খরচ বহন করেছেন, সেগুলোরও ক্ষতিপূরণ চেয়েছেন তিনি।

মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত খরচ ও আইনজীবীর পারিশ্রমিকসংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

এদিকে সালাহর জন্য শুনানির সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। ৬ সেপ্টেম্বরই তুরস্কের লিগে ট্রাবজোনস্পরের ম্যাচ রয়েছে। ১৫ আগস্ট কাসিমপাশার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাবটির হয়ে লিগে সালাহর মাঠে নামার কথা। এরপর ৬ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার দিনই ট্রাবজোনস্পরের প্রতিপক্ষ জেনক্লেরবিরলিগি।

ফলে নতুন ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর সময়েই মিসরের আদালতের এই আইনি প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে হাজির হতে হবে সালাহকে।

তাহলে এই কারণে ইতালির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গার্দিওলা

খেপ খেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেবে বাফুফে

শাকিরা-পিকের সেই বিলাসবহুল বাড়ি কিনলেন ইয়ামাল

কাদামাটির সঙ্গে সখ্যতা গড়ে তুলছেন অ্যাডাম আব্বাস

ফিফা সভাপতির পরকীয়া প্রেম নিয়ে তদন্তে নামছে উয়েফা

হামজাই ইংল্যান্ডপ্রবাসী অ্যাডাম আব্বাসের প্রিয় খেলোয়াড়

কমলাপুর স্টেডিয়ামের অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, বরখাস্ত প্রশাসক

মাঠ থেকে উড়ে যাওয়া বলে হাইওয়েতে দুর্ঘটনা, ভিডিও ভাইরাল

ইনফান্তিনোকে নিয়ে ‘ভিত্তিহীন অভিযোগে’ খেপেছে ফিফা

মেসির বাবার মৃত্যুতে শোকাহত আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলও