হোম > খেলা > ফুটবল

রেকর্ড গড়ার ম্যাচে ভক্তের সঙ্গে সেলফি নেইমারের 

কাতার বিশ্বকাপের সময়ই পেলেকে ছুঁয়েছিলেন নেইমার। এরপর চোটে পড়ায় অনেক দিন ফুটবলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ডও করা হয়নি তাঁর। অবশেষে আজ তাঁর সেই অপেক্ষা ফুরিয়েছে। বলিভিয়াকে উড়িয়ে দেওয়ার ম্যাচে রেকর্ড তো গড়েছেন, খ্যাতির বিড়ম্বনায়ও তাঁকে পড়তে হয়েছে।

ম্যাঙ্গুইরাও স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলেছে ব্রাজিল। প্রথমার্ধেই রেকর্ড গড়ার বেশ কিছু সুযোগ এলেও তা কাজে লাগাতে পারেননি নেইমার, যার মধ্যে ১৭ মিনিটে পেনাল্টিতে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের ৩১ বছর বয়সী ফরোয়ার্ড। প্রথমার্ধে গোল না করতে পারলেও নেইমারের অপেক্ষা ফুরিয়েছে দ্বিতীয়ার্ধে। ৬১ মিনিটে ডান পায়ের শটে গোল করে রেকর্ডটি নিজের করে নেন তিনি। পেলের ৭৭ গোল ছাড়িয়ে এখন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার।

রেকর্ড গড়ার পর অতিরিক্ত সময়ের ৩ মিনিটে আরও এক গোল করেন নেইমার। দ্বিতীয় গোলের পরই দুই ভক্ত মাঠের ভেতরে ঢুকে পড়েন। ভক্তের আবদার মেটাতে সেলফিও তোলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। নিরাপত্তাকর্মীরা কিছু বুঝে ওঠার আগেই ঘটে এমন ঘটনা। 

১২৫ ম্যাচ খেলে নেইমারের গোল এখন ৭৯। ৭৭ গোল করে ব্রাজিলের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পেলে। প্রয়াত ব্রাজিল কিংবদন্তি খেলেছেন ৯২ ম্যাচ। তালিকায় তিন নম্বরে থাকা রোনালদো নাজারিও করেছেন ৬২ গোল। 

ব্রাজিলের সর্বোচ্চ পাঁচ গোলদাতা: 
খেলোয়াড়                                 গোল          ম্যাচ
নেইমার                                     ৭৯              ১২৫ 
পেলে                                        ৭৭               ৯২ 
রোনালদো নাজারিও                   ৬২              ৯৯ 
রোমারিও                                   ৫৫              ৭১ 
জিকো                                       ৪৮              ৭১

ইতালির ভরাডুবিতে পদত্যাগের হিড়িক, এবার সরে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী বুফনও

ম্যাচ জিতেও কেন রেফারির ওপর ক্ষুব্ধ নেইমার

ইতালির ফুটবল বাঁচানোর আকুতি

রিয়ালকে ১২ গোলের লজ্জায় ডুবিয়ে সেমিফাইনালে বার্সা

ভাগ্য বদলায়নি, তবে বাংলাদেশের ভয়টা কেটেছে

শেষটা এভাবে হোক, চাননি হামজা

এবার ভারতের বিপক্ষে প্রতিশোধ নিতে চায় বাংলাদেশ

আর্জেন্টিনার বিরুদ্ধে ৩২৯ কোটি টাকা প্রতারণার অভিযোগ

বিশ্বকাপ দলে জায়গা অনিশ্চিত ইংলিশ মিডফিল্ডারের

ঢাকার দখলকৃত মাঠ পুনরুদ্ধার করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী