আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বাংলাদেশ সময় রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ফাইনালে ওঠার লড়াইয়ে একাদশে চমক এনেছেন কোচ লিওনেল স্কালোনি। রদ্রিগো দে পলের জায়গায় দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো সিমিওনেকে সুযোগ দিয়েছেন তিনি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তনই আনা হয়েছে।
ম্যাচ শুরুর আগে কোচ লিওনেল স্কালোনি জানিয়েছিলেন, প্রতিপক্ষের শক্তি এবং তাদের খেলার ধরন বিবেচনা করে তিনি একাদশে পরিবর্তন আনতে পারেন। সেই কথা মতোই আজ দেখা গেল কৌশলগত পরিবর্তন।
স্কালোনির সাজানো এই একাদশে গোলরক্ষকের দায়িত্ব সামলাবেন এমিলিয়ানো মার্তিনেস। রক্ষণভাগে থাকছেন নাউয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেস। মাঝমাঠ সামলাবেন জুলিয়ানো সিমিওনে, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার ও এনসো ফের্নান্দেস। আক্রমণভাগের দায়িত্বে থাকছেন অধিনায়ক লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।
আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্তিনেস, নাউয়েল মলিনা, ত্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, জুলিয়ানো সিমিওনে, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, এনসো ফের্নান্দেস, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেস।