হোম > খেলা > ফুটবল

আফগান নারী ফুটবলারদের সুখবর দিল ফিফা

ক্রীড়া ডেস্ক    

আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেলেন আফগান নারী ফুটবলাররা। ছবি: সংগৃহীত

আট বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে খেলতে পারছেন না আফগানিস্তানের নারী ফুটবলাররা। অবশেষে তাঁদের সুখবর দিল বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা। আন্তর্জাতিক ফুটবলে ফিরতে আর কোনো বাধা নেই আফগান নারীদের।

ভ্যানকুভারে গতকাল ফিফা কাউন্সিল সভায় নিয়মে সংশোধনী আনা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ব্যতিক্রমী পরিস্থিতি এবং ফুটবলারদের নিয়ন্ত্রণের বাইরে কোনো ঘটনা থাকলে কোনো দলকে নিবন্ধনের অনুমতি স্বেচ্ছায় দেওয়ার ক্ষমতা রাখে ফিফা। আফগানিস্তানের নারী ফুটবলাররা এবার থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিনিধিত্ব করতে পারবেন।

২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান। তারপর থেকেই নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তাতে করে অনেক খেলোয়াড় বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। কোনো দেশের ফুটবল ফেডারেশনের স্বীকৃতি ছাড়া দেশটির জাতীয় দলকে স্বীকৃতি দেওয়ার নিয়ম ফিফার ছিল না। তবে এবার ফিফা সেই নিয়মে পরিবর্তন আনে।

আফগান নারীরা আন্তর্জাতিক ফুটবলে ফেরার অনুমতি পেয়েছেন দেখে উচ্ছ্বসিত সাবেক অধিনায়ক খালিদা পোপাল। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘সব সময় অধিকার আদায়ের লড়াইয়ে আমরা পরিচিত। ফিফার এই অনুমতি আমাদের দক্ষতা দেখানোর এবং প্রবাসী প্রতিভাবান ফুটবলারদের এগোনোর সুযোগ করে দেবে। কাজটা কঠিন। কারণ, আফগানিস্তানে থাকা নারীদের জন্য এটা এক রকম অসম্ভব। কিন্তু যদি তাদের কাছে বার্তা পৌঁছে দিতে পারি, সেটাই হবে আমাদের সফলতা।’

বিদেশে আশ্রয় নেওয়া ফুটবলারদের নিয়ে ফিফা ২০২৫ সালের মে মাসে ‘আফগান উইমেন ইউনাইটেড’ নামে একটি শরণার্থী দল গঠন করে। মূলত সেই উদ্যোগ সফল হওয়ায় ফিফা আফগান নারীদের ফেরার অনুমতি দিয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে আফগানিস্তানের প্রায় ৮০ নারী ফুটবলার আছেন। যাঁদের মধ্যে ২৫ জন কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত ছিলেন।

নতুন প্রজন্মের কাঁধে স্বপ্নের ভার আলজেরিয়ার

আতলেতিকোর দুর্গ ভাঙার চ্যালেঞ্জ আর্সেনালের

এমন ম্যাচ কবে দেখেছিলেন আপনি

বিশ্বকাপের আগে প্রাইজমানি বাড়িয়ে চিন্তা দূর করল ফিফা

জিদানের ছেলেরও বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়

আবাহনীর বিদায়, এলিমিনেটরে রহমতগঞ্জ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এবার তাহলে রিয়াল মাদ্রিদের কোচ

পিএসজি-বায়ার্নের শেয়ানে শেয়ানে লড়াইয়ে জিতবে কে

ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার দাবি নরওয়ের

বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ