হোম > খেলা > ফুটবল

এবার আর আন্ডারডগ নয় মরক্কো

ক্রীড়া ডেস্ক    

২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে সেমিফাইনালে খেলেছিল মরক্কো। ছবি: ফেসবুক

আফ্রিকা থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করা দল মরক্কো। আফ্রিকান অঞ্চলের বাছাইয়ে ‘ই’ গ্রুপে অপরাজিত থাকে তারা। আর এটাই প্রমাণ করে, কাতার বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি এবারও করতে চায় অ্যাটলাস লায়নরা।

বড় বড় ফুটবলবোদ্ধাদের হিসাবনিকাশ উল্টে দিয়ে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালে উঠে যায় তারা। আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে উঠে এসে গড়ে ইতিহাস। এই চমক-জাগানিয়া সাফল্যটা ছিল তাদের সুদূরপ্রসারী পরিকল্পনারই ফসল। খুঁজে খুঁজে বের করে বিভিন্ন দেশে বড় হওয়া মরোক্কান প্রবাসী ফুটবলারদের দলে ভিড়িয়েই সাফল্য পেয়েছে তারা।

কাতার বিশ্বকাপে খেলা অনেক খেলোয়াড়কেই দেখা যাবে এবারের বিশ্বকাপেও। চার বছর আগের চেয়ে এবার তারা আরও অভিজ্ঞ, আরও পরিণত। তবে সেমিফাইনালে ওঠার স্মৃতি নিয়েই গত কয়েক বছর তারা জাবর কাটেনি। বিশ্বের আনাচ-কানাচে প্রতিভাবান মরোক্কান মেধাবী ফুটবলারদেরও খুঁজে বের করেছে তারা। সম্প্রতি তারা ফ্রান্সে বড় হয়ে ওঠা এবং ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলা আইয়ুব বুয়াদ্দিকে মরক্কোর হয়ে বিশ্বকাপ খেলাটা নিশ্চিত করেছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলা বুয়াদ্দির আগে ফুলহামের ডিফেন্ডার ইসা দিওপকেও মরক্কোর পতাকাতলে নিয়ে আসা নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে মরক্কো বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়েই সেরা ফল আনতে চায়। এ ক্ষেত্রে তাদের অনুপ্রেরণা হতে পারে মরক্কো অনূর্ধ্ব-২০ দলের বিশ্বকাপ জয়। গত অক্টোবরে চিলিতে হওয়া ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে হট ফেবারিট আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন মরোক্কান যুবারা।

সাধারণত ৪-১-৪-১ কিংবা ৪-৩-৩ ফরমেশনে খেলে থাকে মরক্কো। রক্ষণ জমাট রেখে দ্রুতই আক্রমণে উঠে আসার কৌশল দলটির। সুশৃঙ্খল ডিফেন্স মরক্কোর। সেই ডিফেন্স ভেঙে জালের ছোঁয়া পেতে যেকোনো দলকেই হিমশিম খেতে হবে। উইঙ্গার এবং ফরোয়ার্ডদের দ্রুতগতিতে পাল্টা আক্রমণেও ভয়ংকর হয়ে উঠতে পারে দলটি। আক্রমণভাগের হাকিম জিয়েশ দলটির অন্যতম বড় তারকা। তাঁর সৃজনশীল পাস ও দূরপাল্লার শট দলকে আক্রমণে এগিয়ে রাখে। মাঝমাঠের সোফিয়ান আমরাবাত ধারে খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। দলটির আলোচিত ডিফেন্ডার খেলেন পিএসজিতে। আর গোলবারের নিচে অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকবেন ইয়াসিন বোনো।

তবে যাঁর অধীনে চার বছর আগে ইতিহাস গড়েছিল মরক্কো, সেই কোচ ওয়ালিদ রেগরাগুই এবারের বিশ্বকাপে মরক্কো দলের সঙ্গে নেই। বিশ্বকাপ শুরুর মাস তিনেক আগেই পদত্যাগ করেন মরক্কোর ফুটবল ইতিহাসে অন্যতম সফল এই কোচ। তাঁর উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ ওয়াহবি।

সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মরক্কো এখন আর শুধু আন্ডারডগ নয়। কাতারের রূপকথা পেছনে ফেলে তারা এখন নিজেদের প্রতিষ্ঠিত শক্তি হিসেবে প্রমাণ করতে প্রস্তুত।

একনজরে বিশ্বকাপে মরক্কোর ইতিহাস

অঞ্চল: আফ্রিকা

র‍্যাঙ্কিং: ৮

ডাকনাম: অ্যাটলাস লায়নস

অংশগ্রহণ: ৮ বার

সর্বোচ্চ সাফল্য: সেমিফাইনাল (২০২২)

মোহাম্মদ ওয়াহবির অধীনে এবারের ফুটবল বিশ্বকাপ খেলবে মরক্কো। ছবি: এএফপি

কোচ: মোহাম্মদ ওয়াহবি

২০২৬ বিশ্বকাপ শুরুর প্রায় মাস তিনেক আগে পদত্যাগ করেন কোচ ওয়ালিদ রেগরাগুই। তাঁর উত্তরসূরি হয়ে আসেন মোহাম্মদ ওয়াহবি। বেলজিয়ামে জন্ম নেওয়া ওয়াহবির কাঁধে বিশ্বকাপের আগে দলের দায়িত্ব তুলে দেওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে মরক্কো অনূর্ধ্ব-২০ দলের হয়ে তাঁর সাফল্য। ৪৯ বছর বয়সী এই কোচের অধীনেই প্রথমবারের মতো গত বছর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জেতে মরক্কোর যুব দল। দেশটির ফুটবলপ্রেমীদের আশা, সিনিয়র দলকেও তিনি সাফল্য এনে দেবেন।

আশরাফ হাকিমির দিকে নজর থাকবে মরক্কোর। ছবি: এএফপি

তারকা: আশরাফ হাকিমি

আশরাফ হাকিমি শুধু মরক্কোরই নয়, বিশ্বেরই এই সময়ের অন্যতম সেরা রাইট ব্যাক। স্পেনের মাদ্রিদে জন্ম হলেও হৃদয়ে সবসময় ধারণ করেছেন মরক্কোকে। রাইট ব্যাক হলেও মাঠে তাঁর দুরন্ত গতি, আক্রমণাত্মক ফুটবলের মানসিকতা চোখে পড়ার মতো। তাঁর মাপা ক্রস প্রতিপক্ষের বক্সে আতঙ্ক সৃষ্টি করে। ২০২২ কাতার বিশ্বকাপে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে তার প্যানেঙ্কা শট আজও ফুটবলপ্রেমীদের মনে গেঁথে থাকার কথা।

বিশ্বকাপে মরক্কোর পারফরম্যান্স ম্যাচ জয় ড্র হার ২৩ ৫ ১১ ৭
বিশ্বকাপে মরক্কোর ম্যাচের সূচি তারিখ প্রতিপক্ষ ভেন্যু শুরুর সময় (বাংলাদেশ সময়) ১৪ জুন ব্রাজিল নিউজার্সি ভোর ৪টা ২০ জুন স্কটল্যান্ড বোস্টন ভোর ৪টা ২৫ জুন হাইতি আটলান্টা ভোর ৪টা

সিটির সঙ্গে ১০ বছরের সম্পর্ক শেষ করলেন গার্দিওলা

চমক রেখে ইংল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

অভিনব উপায়ে দল ঘোষণা করল ২৮ বছর পর বিশ্বকাপ খেলতে যাওয়া নরওয়ে

বাংলাদেশকে এশিয়ান কাপে খেলাতে চান নতুন কোচ

হামজাদের নতুন কোচ ডুলি এখন বাংলাদেশে

বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ায় হতাশ ইংল্যান্ড তারকা

৬৬ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করতে চায় ফিফা

সৌদি লিগে চ্যাম্পিয়ন হয়ে অঝোরে কাঁদলেন রোনালদো

বাংলাদেশের নতুন কোচ টমাস ডুলি

মেসিকে থামানোর মতো কেউ কি আছে: হামজা