হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ফুটবলারের লাল কার্ড ছিল ভুল, কিন্তু কেন

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের ব্রিল এমবলোকে দেখানো হয়েছিল জোড়া হলুদ কার্ড। যার ফলশ্রুতিতে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল এমবলোকে। ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। যার মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ফিফার কাছ থেকে সুবিধা পাওয়া। রেফারির সিদ্ধান্তগুলো বারবার তাদের পক্ষে যাওয়ায় সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান, ফরোয়ার্ড মোস্তফা জিকোসহ আরও অনেকেই। এবার জানা গেল সুইজারল্যান্ডের ফরোয়ার্ড বিল এমবলোকে লাল কার্ড দেখানোটা ছিল ভুল।

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেসকে দেখানো হয়েছিল হলুদ কার্ড। কিন্তু কানসাস সিটিতে সেই ম্যাচে দ্রুতই বদলে গিয়েছিল সিদ্ধান্ত। এমবোলোকে দেখানো হয়েছিল হলুদ কার্ড। জোড়া হলুদ কার্ডে সেটা হয়ে গিয়েছিল লাল কার্ড। ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণের’ নিয়মে এমবোলো দেখেছিলেন লাল কার্ড। ঘটনার ১৫ দিন পর গতকাল ফুটবলের নিয়মনীতি নির্ধারক সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) ম্যাচ রেফারিদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় বিষয়টি স্পষ্ট করেছে। সেদিন এমবলোকে লাল কার্ড দেওয়া উচিত হয়নি বলে জানিয়েছে আইএফএবি।

এমবোলোর ক্ষেত্রে আসলে কী হয়েছিল, সেটা জানতে ফিরে যেতে হবে ১২ জুলাইতে। কানসাস সিটিতে সেদিন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের ট্যাকলে মাঠে পড়ে যান এম্বোলো। শুরুতে পারেদেসকে দেখানো হয়েছিল হলুদ কার্ড। কিন্তু রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) জানিয়েছিল, পারেদেস কোনো ফাউল করেননি। দ্রুত বদলে গিয়েছিল সিদ্ধান্ত। এম্বোলোকে ফাউলের অভিনয় করায় দেখানো হয়েছিল দ্বিতীয় হলুদ কার্ড। জোড়া হলুদ কার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল এমবলোকে।

এ বছরের মার্চ মাস থেকে ভিএআর প্রোটোকল পুনর্বিবেচনার কাজ করছে আইএফএবি। এমবোলোকে ‘ভুল খেলোয়াড় শনাক্তকরণে’র নিয়মে লাল কার্ড (জোড়া হলুদ কার্ড) দেখানোর পর তা নিয়ে জোরালো হয় আলোচনা। এর ব্যাখ্যায় গতকাল আইএফএবি বলে, ‘ভিএআর পর্যালোচনার করে শুধু ফাউল করা ব্যক্তিকেই শনাক্ত করা যাবে। মূল ফাউল বা অপরাধের বিষয়টি পরিবর্তন করা যাবে না।’

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে এমবোলোর লাল কার্ডের ঘটনায় সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিন রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই ম্যাচে সুইসদের ৩-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্টজুড়ে আলবিসেলেস্তেরা রেফারির সুবিধা পাচ্ছে বলে এমন কথা শোনা গেলেও ফাইনালে দেখা যায় উল্টো ঘটনা। সামাজিক মাধ্যমে শোনা যায়, রেফারি স্লাভকো ভিনচিচের বেশ কিছু সিদ্ধান্ত প্রভাব ফেলেছিল আর্জেন্টিনা-স্পেন ফাইনালে। নিউজার্সিতে ১৯ জুলাই ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্প্যানিশরা। সেই রেফারি এরপর অবসর নিয়েছেন।

রেকর্ড ১৭ হাজার কোটি টাকা আয় করল রিয়াল

পদক জিততে পারলেন না রাকিব

ফের ইতালির কোচ মানচিনি

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপসেরা গোলের পর প্রেমিকার কাছে যেতে চেয়েছিলেন সেই ফুটবলার

বিশ্বকাপে ৫৫ লাখের বেশি বিয়ার পান করেছেন ভক্ত-সমর্থকেরা, হটডগের পরিমাণ কত

‘আর্জেন্টিনার খেলার সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই’

রেফারিকে ‘জখম’ করে পালালেন ব্রাজিলের ফুটবলার

কীভাবে শাস্তি এড়িয়ে গেলেন মেসি ও তাঁর সতীর্থ

বিশ্বকাপের পর জিদানকেই নতুন কোচ বানাল ফ্রান্স

নতুন ক্লাবে নাম নিয়ে বিপাকে কেপ ভার্দের সেই গোলরক্ষক