হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের মাঠে দক্ষিণ আফ্রিকার হ্যাটট্রিক ‘জয়’

ক্রীড়া ডেস্ক    

শেষ ম্যাচে ৩৩ রানের জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

বড় রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের হয়ে জবাব দিয়েছেন কেবল বেভন জ্যাকবস। টিম রবিনসন, ডেন ক্লিভাররা ব্যাট হাতে দাঁড়ালেও চাহিদা মিটিয়ে রান তুলতে পারেননি। দক্ষিণ আফ্রিকার জন্য কাজটাও তাই কঠিন হয়নি। সহজ জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে প্রোটিয়ারা।

শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৩৩ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। জয় দিয়ে সিরিজ শুরু করেছিল সফরকারীরা। এরপর টানা দুই জয়ে সিরিজে লিড নেয় নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যেখানে শেষ হাসি হাসল কেশভ মহারাজের দল। এ নিয়ে নিউজিল্যান্ডের মাঠে টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

ক্রাইস্টচার্চের হেগলি ওভালে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ১৫৪ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ম্যাচ এবং সিরিজসেরার পুরস্কার জিতেছেন অতিথিদের উইকেটরক্ষক ব্যাটার কন এস্টারহুইজেন।

জবাব দিতে নেমে ১০.১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৭৬ রান। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে হলে দারুণ কিছুই করতে হতো স্বাগতিকদের। সেই সমীকরণ মেলাতে পারেনি ব্ল্যাক ক্যাপরা। ১৯ বলে ২ চার এবং ৩ ছক্কায় জ্যাকবসের খেলা ৩৬ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কমিয়েছে। রবিনসন (২০ বলে ২৫) এবং ক্লিভার (১৭ বলে ২২) রান করলেও তা কোনো কাজেই আসেনি। ১০০ স্ট্রাইকরেটে ২৪ রান করে জেমস নিশাম যেন বুঝিয়েছেন—ম্যাচটা জেতার জন্য নামেনি নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে জেরাল্ড কোয়েটজি, উইয়ান মুলডার এবং ওটনিল বার্টম্যান দুটি করে উইকেট নেন।

এই সিরিজে সব মিলিয়ে ২০০ রান করেছেন এস্টারহুইজেন। দক্ষিণ আফ্রিকাকে সিরিজে জেতানোর পথে টানা দুই ম্যাচে ফিফটির দেখা পেলেন তিনি। আজ ৩৩ বলে ৭৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে অতিথিদের বড় পুঁজির নায়ক এস্টারহুইজেন। ৫ চার এবং ৬ ছক্কায় সাজানো তাঁর ২২৭ স্ট্রাইকরেটের ইনিংস। ৩১ বলে ৩৯ রান এনে দেন রুবিন হারমান। মুলডার করেন ৩১ রান। শেষ দিকে ১৩ বলে ২১ রান করে এই পুঁজিতে অবদান রাখেন ডিয়ান ফরেস্টার। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে বেঞ্জামিন সিয়ার্স নেন ২ উইকেট; ৪ ওভারে তাঁর খরচ ৩৭ রান।

শেষ মুহূর্তে পিএসএলে দল পেলেন লঙ্কান স্পিনার

রাজস্থানের কাছে ৪৫০ কোটি টাকা পাচ্ছে ওয়ার্নের পরিবার

পারিশ্রমিক কম হলেও পিএসএল ছেড়ে আইপিএলকে বেছে নিলেন অস্ট্রেলিয়ান পেসার

‘কিংবদন্তি’ রাসেলের জার্সি অবসরে পাঠাল কলকাতা

টেস্টের কথা ভেবে আইপিএল ছাড়লেন ইংলিশ ক্রিকেটার

নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনালে জিতবে কারা

আইপিএল খেলতে পারবেন না ধর্ষণের দায়ে অভিযুক্ত ভারতীয় ক্রিকেটার

অবসরের জন্যই শুধু সাকিব ফিরবেন, এমনটা চান না বিসিবি প্রধান নির্বাচক

বাংলাদেশি ভাই মোস্তাফিজ-ইমনকে স্বাগত জানাল লাহোর

লন্ডনে সাকিবের জন্মদিনে চমক, কেক কাটলেন বিসিবি পরিচালক