হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান লিগে খেলার অনুমতি পাচ্ছেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার অনাপত্তিপত্র পাচ্ছেন সাকিব আল হাসান। ছবি: এএফপি

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতে স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল-পিএসএল। অবশেষে ১৭ মে পুনরায় শুরু হচ্ছে এই দুটি টুর্নামেন্ট। যেখানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শেষ অংশে সাকিব আল হাসানকে নিয়েছে লাহোর কালান্দার্স।

সাকিব আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাত মাস ধরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কেন্দ্রীয় চুক্তিতেও নেই। তবু বিদেশি লিগে খেলতে হলে বোর্ডের অনাপত্তিপত্রের (এনওসি) দরকার হয়। সাকিবকে পিএসএলে খেলার অনুমতি দিতে বিসিবি ইতিবাচক। বিসিবি মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে আজ বলেন, মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান মিঠু বলেন, ‘সাকিবের পিএসএলে খেলা নিয়ে আমাদের মধ্যে কোনা আপত্তি নেই।’

এদিকে মোস্তাফিজুর রহমানকে আইপিএলের শেষ অংশের জন্য নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজিটির লিগ পর্বে ১৮, ২১ ও ২৪ মে ম্যাচ বাকি গুজরাট টাইটান্স, মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংসের বিপক্ষে। এদিকে মোস্তাফিজ বাংলাদেশ দলের সঙ্গে আরব আমিরাতে গতকালই চলে গেছেন। ১৭ ও ১৯ মে শারজায় হবে বাংলাদেশ-আরব আমিরাত সিরিজের দুই টি-টোয়েন্টি। সেক্ষেত্রে দিল্লির হয়ে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি মোস্তাফিজ খেলতে পারবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন মিঠু। বর্তমানে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে দিল্লি।

লাহোর কালান্দার্সেই খেলেছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। ৫ ম্যাচে ৮.৭০ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট। এবারই পিএসএলে তাঁর অভিষেক হয়েছে। ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে এখন লাহোর কালান্দার্স। লিগ পর্বে তাদের একটা ম্যাচ বাকি। রাওয়ালপিন্ডিতে ১৮ মে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স-পেশোয়ার জালমি।

১৬ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল মোহামেডান

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন উইলিয়ামসন

ঐতিহাসিক সিরিজ জিতে হাসপাতালে মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতল বাংলাদেশ

ওয়ানডে বিশ্বকাপ শুরুর দিনক্ষণ জানাল আইসিসি

অস্ট্রেলিয়া সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৯২, তবে...

ওয়ানডে ম্যাচের মাঝেই অস্ট্রেলিয়া-জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

উড়তে থাকা বাংলাদেশের পথে বৃষ্টির বাগড়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

বাংলাদেশের কাছেই এমন লজ্জা পেল অস্ট্রেলিয়া