হোম > খেলা > ক্রিকেট

আইপিএলের আগে মদ্যপান ছাড়লেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    

২০২৩ সালের আগস্টের পর আর ভারতের হয়ে মাঠে নামা হয়নি চাহালের। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে ভারতীয় দলের বাইরে আছেন যুজবেন্দ্র চাহাল। আবারও জাতীয় দলের জার্সিতে ফিরতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের সেরাটা দিতে চান এই তারকা লেগস্পিনার। তার আগে জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন তিনি।

২০২৩ সালের আগস্টের পর আর ভারতের হয়ে মাঠে নামা হয়নি চাহালের। বয়স হওয়ায় বল হাতেও আগের মতো সেই ভেল্কি দেখাতে পারছেন না। একই সঙ্গে ফিটনেসেও ঘাটতি আছে। সবকিছু ভেবে নিজেকে নতুন করে গড়ে তুলতে বদ্ধপরিকর চাহাল; ছয় মাস আগে মদ্যপান ছেড়েছেন। লক্ষ্য একটাই—এবারের আইপিএলে দারুণ কিছু করে তরুণ ক্রিকেটারদের কাছে নিজেকে উদাহরণ হিসেবে উপস্থাপন করতে চান চাহাল।

২২১ উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে সফলতম বোলার চাহাল। গত মৌসুমে ১৬ উইকেট নিয়ে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতে বড় অবদান রাখেন। এবারও তাঁর ঠিকানা পাঞ্জাব। আইপিএলের নতুন মৌসুম নিয়ে নিজের পরিকল্পনা জানাতে গিয়ে চাহাল বলেন, ‘প্রায় ছয় মাস হয়ে গেল মদ্যপান ছেড়ে দিয়েছি। এখন আমার ৩৫ বছর। আরও বেশি সক্রিয় থাকতে চাই। দলের জন্য ১৫০ শতাংশ দিতে চাই। একজন সিনিয়র বোলার হিসেবে যদি আইপিএলে যাই, আমি চাই সবাই আমাকে দেখে ভাবুক, ‘তার কাছ থেকে আমাদের কিছু শিখতে হবে।’ আমি নিজেকে সেভাবেই উপস্থাপন করতে চাই।’

আইপিএলের গত মৌসুমে পাওয়া চোট প্রসঙ্গে চাহাল বলেন, ‘কলকাতার বিপক্ষে ম্যাচের পর পাঁজরে চিড় ধরেছিল। পরে হাঁটুতে চোট লাগে। সেমিফাইনাল এবং ফাইনালে ঠিক করে লেগস্পিন করতে পারিনি। এ বছর সবার আগে শরীরের খেয়াল রাখব।’

গত মৌসুমে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে হেরে রানার্সআপ হয় পাঞ্জাব। শিরোপা নির্ধারণী ম্যাচে মার্কো জানসেন থাকলে দৃশ্যপট ভিন্ন হতে পারত বলে মনে করেন চাহাল, ‘আমরা ফাইনালে জানসেনকে মিস করেছি। সে থাকলে নিঃসন্দেহে চ্যাম্পিয়ন হতে পারতাম। পুরো টুর্নামেন্টে সে অসাধারণ বোলিং করেছে। ব্যাটিংয়েও শেষের দিকে দলের প্রয়োজনে কয়টা ছক্কা মেরে দিত। ওর বোলিং নিয়ে আমরা বেশি আত্মবিশ্বাসী ছিলাম। বিপক্ষ দলের ওপেনারদের কাছে কাজটা কঠিন হতো।’

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী