হোম > খেলা > ক্রিকেট

বিসিবিতে তামিমের কমিটিতে কে কোন দায়িত্বে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দি ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেছেন সাবেক এই ক্রিকেটার। ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির সদস্যদের বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।

বিসিবি নির্বাচন নিয়ে অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল জাতীয় ক্রীড়া পরিষদ। তদন্ত শেষে গত রোববার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে গতকাল আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদকে বিলুপ্ত করে দেয় এনএসসি। এরপর তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।

বিসিবির ওয়ার্কিং কমিটি ও ফেসিলিটিজের দায়িত্ব পেয়েছেন তামিম। গেম ডেভেলপমেন্ট ও বিপিএল কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন ফাহিম সিনহা। রফিকুল ইসলাম বাবু—গ্রাউন্ডস; তানজিল চৌধুরী—এইজ গ্রুপ; সালমান ইস্পাহানী—মার্কেটিং ও ডিসিপ্লিন; রাশনা ইমাম—উইমেন্স উইং, মেডিকেল ও কমপ্লায়েন্স কমিটি; ইসরাফিল খসরু—ফিন্যান্স ও ওয়েলফেয়ার; সায়েদ ইব্রাহিম আহমেদ—সিকিউরিটি এবং টেন্ডার ও পারচেজ; মিনহাজুল আবেদীন নান্নু—টুর্নামেন্ট কমিটি; মির্জা ইয়াসির—লজিস্টিকস এবং আতহার আলী খান সামলাবেন আম্পায়ার কমিটির দায়িত্ব।

ক্রিকেট অপারেশন্স কমিটির দায়িত্বে কাউকে রাখা হয়নি। বোর্ডের সবাই মিলেই এই দায়িত্ব সামলাবেন। এই প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে ক্রিকেট অপারেশন্সে এখন কাউকে নিয়োগ দিব না। যদি কোনো প্রশ্ন আসে ক্রিকেট অপারেশন্স থেকে, তখন সেটা আমরা বসে বোর্ডে সিদ্ধান্ত নেব।’

‘ক্রিকেট বোর্ড হবে জনগণের, কোনো গ্রুপের না’

অবসরে যাচ্ছেন পাকিস্তানের ‘চাচা’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হচ্ছে জেসির

রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন সূর্যবংশী

পরিবারের সঙ্গে ঈদের আমেজে ক্রিকেটাররা

৩৯ বছর বয়সে ক্যারিয়ারসেরা র‍্যাঙ্কিংয়ে মুশফিক

বাংলাদেশ সিরিজে অনিশ্চিত অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা