হোম > খেলা > ক্রিকেট

উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে আমাদের, বলছেন সাকিব

হারের বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচে হারার পর তৃতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। দ্রুত উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

দল হারলেও দুর্দান্ত খেলেছেন সাকিব। ব্যাটিংয়ে ৪ নম্বরে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ৪৪ বলে ৭০ রান করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার। ৮ চার ও ১ ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। তবে তাঁর দুর্দান্ত ইনিংসটিও কাজে আসেনি। ম্যাচ হারার পর তিনি বলেছেন, ‘রান করলে ভালোই লাগে। আজকের পিচটি আলাদা ছিল। নিউজিল্যান্ড বিশাল স্কোর করেছে। আমরা সব সময় ম্যাচে পিছিয়ে ছিলাম। আরও ১৫-২০ রান করতে পারলে ভালো হতো। উইকেট হারানোর (সেট ব্যাটারদের) মূল্য দিতে হয়েছে আমারদের। আমরা শেষ তিন ম্যাচে নিয়মিত কয়েক ওভার পর পর উইকেট হারিয়েছি। এতে করে মোমেন্টাম পাইনি। এ সময় ইনিংস গড়া ছাড়া উপায় ছিল না।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতিটা ভালো হলো না বাংলাদেশের। এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি দলটি। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয়ের লক্ষ্যে আগামীকাল খেলবে বাংলাদেশ। এ ম্যাচ নিয়ে সাকিব বলেছেন, ‘আমরা আগামীকাল চেষ্টা করব ম্যাচটি জিততে। এ কারণেই ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

শ্রীলঙ্কা সিরিজের আগে খুশির খবর পেল ভারত

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক