হোম > খেলা > ক্রিকেট

পুরস্কারের গাড়ি মাকে উপহার দিলেন হৃদয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। ছবি: ফেসবুক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় হাতছাড়া হলেও পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। পুরস্কার হিসেবে পাওয়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চেরি গাড়িটি তিনি মাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ২৭৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন হৃদয়। ৮৮ বলের ইনিংসে তিনি দলের বড় সংগ্রহের ভীত গড়ে দেন। এ ছাড়া লিটন দাস ৫৮ এবং মোসাদ্দেক হোসেন সৈকত খেলেন ৫৬ রানের ইনিংস।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৭০ রানে ৩ উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান কুপার কনোলি। এই ওপেনারের ১৪৯ রানের দুর্দান্ত ইনিংসে জয় তুলে নেয় সফরকারী দল। শেষ দিকে শরীফুল ইসলাম বাংলাদেশকে লড়াইয়ে ফেরালেও শেষ ওভারে অ্যাডাম জাম্পার বাউন্ডারিতে ৩ বল হাতে রেখেই ১ উইকেটের নাটকীয় জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। এই হার বাংলাদেশের সিরিজ জয়ে বাধা হয়ে দাঁড়ায়নি। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় মেহেদী হাসান মিরাজের দল।

পুরো সিরিজে ১৫৪ রান করে মোস্ট ভ্যালুঅ্যাবল প্লেয়ার নির্বাচিত হন তাওহিদ হৃদয়। পুরস্কার হিসেবে পাওয়া চেরি গাড়িটি মাকে উৎসর্গ করার কথা জানিয়ে ফেসবুকে তিনি লেখেন, ‘মা, তোমার জন‍্য একটা গাড়ি কেনার নিয়ত করেছিলাম, তার কয়েকদিনের মধ‍্যেই পেয়ে গেলাম! অদ্ভুত না?’

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে হৃদয় বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক খুশি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি ব্যাট করার সময় চেষ্টা করেছি দলের জন্য অবদান রাখতে। উইকেট অনেক ভালো ছিল স্পোর্টিং উইকেট ছিল। এমন উইকেটই আসলে দরকার। যদি আমরা ভালো জায়গায় পারফর্ম করতে চাই এমন উইকেটে খেলতে হবে। এসব উইকেটে খেলেই আমরা দিন দিন আরও ভালো করতে চাই।’

‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের জন্য বিশাল অর্জন’

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে ছাড়ল বাংলাদেশ

বিশ্বকাপে বাংলাদেশের শুভসূচনা

অস্ট্রেলিয়াকে ধবলধোলাইয়ের আরও কাছে বাংলাদেশ, হৃদয়ের আক্ষেপ

বাদ মিরাজ, অধিনায়ক শান্ত

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে ২ কোটি টাকা বোনাস পেল বাংলাদেশ

কাউন্টি অভিষেক কেমন হলো হাসান মাহমুদের

অস্ট্রেলিয়াকে ধবলধোলাই করা কত বড় অর্জন হবে বাংলাদেশের জন্য

অস্ট্রেলিয়া ম্যাচের আগমুহূর্তে বাংলাদেশ দলে পরিবর্তন