হোম > খেলা > ক্রিকেট

শ্রদ্ধা আর ভালোবাসায় ওয়ার্নকে চিরবিদায় জানানো হচ্ছে

রাষ্ট্রীয় মর্যাদায় শুরু হয়েছে শেন ওয়ার্নের শেষকৃত্য অনুষ্ঠান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলছে কিংবদন্তির উদ্দেশে স্মৃতিচারণ। 

চোখের জলে কিংবদন্তি ওয়ার্নকে বিদায় জানাতে মাঠে উপস্থিত আছেন ৫০ হাজার ভক্ত। তালিকায় আছেন ক্রিকেটার, অভিনেতা, গায়ক থেকে শুরু করে সাধারণ মানুষ। মঞ্চে আছেন ওয়ার্নের তিন সন্তানকেও। গান ও স্মৃতিচারণার মধ্যে দিয়ে চলছে বিদায় জানানোর পালা। স্টেডিয়ামের বাইরে তাঁর মূর্তিতে জমা হচ্ছে ফুলের তোড়া। শ্রদ্ধা জানাচ্ছেন ভক্তরা। 

ওয়ার্নকে নিয়ে আবেগে ভাসছেন তাঁর এক সময়ের সতীর্থ ও বন্ধুরা। আবেগতাড়িত কণ্ঠে সাবেক ইংলিশ অধিনায়ক নাসের হুসেন বললেন, ‘তোমার সঙ্গে মাঠে খেলতে পারাটা ছিল দারুণ সৌভাগ্যের বিষয়। আমার দেখা সেরা বোলার তুমিই ছিলে। দশ বছর ধরে ধারাভাষ্য কক্ষে তোমার সঙ্গে থাকতে পারা এবং বন্ধু হিসেবে পাওয়াটা দারুণ ব্যাপার। ইংল্যান্ডের সবার পক্ষ থেকে বলছি, আমরা তোমাকে ভালোবাসি আর সব সময় তোমাকে মিস করব।’   

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল