হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের সঙ্গে এবার ‘প্রতিশোধ’ নিতে মুখিয়ে ভারত

ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—খেলাধুলার জগতে এমন কথা ঘুরেফিরে আসবে বারবার। অ্যাডিলেডে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবার ভারত-ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে গায়ানায়। রোহিত শর্মার মতে, এবারের গল্পটা হবে ভিন্ন। 

অ্যাডিলেডে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন রোহিত। তাঁর নেতৃত্বে সেমিফাইনালে ভারত ১০ উইকেটে হেরে যায় ইংল্যান্ডের কাছে।  সেন্ট লুসিয়ায় গত রাতে সেই রোহিতের নেতৃত্বে ভারত ২৪ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৪১ বলে ৭ চার ও ৮ ছক্কায় ৯২ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক।গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে পরশু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারত-ইংল্যান্ড সেমির প্রসঙ্গে রোহিত বলেন, ‘ইংল্যান্ডের সঙ্গে খেলাটা দারুণ হবে। আমাদের জন্য কিছুই বদলাবে না। দল হিসেবে আমরা কীভাবে খেলব, ভাবছি শুধু সেটা নিয়েই।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার আগে ভারতের নেট রানরেট ছিল ‍+২.৪২৫। সেমির পথে অনেকটা এগিয়ে থাকলেও নেট রানরেটের মারপ্যাঁচে বাদ পড়তে পারত ভারত। সে কারণে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। মিচেল স্টার্ক যখন ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে আসেন, সেই ওভারে ভারতীয় অধিনায়ক মেরেছেন ৪ ছক্কা ও ১ চার। শেষ পর্যন্ত ভারত করেছে ২০ ওভারে ৫ উইকেটে ২০৫ রান। ম্যাচ জয়ের সম্ভাবনা কিছুটা থাকলেও অস্ট্রেলিয়ার পক্ষে তা আর সম্ভব হয়নি ভারতের দুর্দান্ত বোলিংয়ে। রোহিত বলেন, ‘আমরা এমন প্রতিপক্ষের হুমকির ব্যাপারে জানতাম। তবে আমাদের সেরাটা দিয়েই খেলেছি। এখান থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি। ২০০ অবশ্যই দারুণ স্কোর। তবে এমন ভেন্যুতে যেকোনো কিছুই সম্ভব। কারণ বাতাসেরও এখানে অবদান রয়েছে। কন্ডিশনটা আমরা দারুণভাবে কাজে লাগাতে পেরেছি বলে আমি মনে করি।’ 

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়