হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেটারদের ‘সহিংস’ আচরণে কাঠগড়ায় আইসিসি-বিসিসিআই

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ান যশস্বী জয়সওয়াল। ছবি: ক্রিকইনফো

কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যকারিতা নিয়ে উঠেছে প্রশ্ন।

দুই মাসের ব্যবধানে বৈভব সূর্যবংশী ও যশস্বী জয়সওয়াল প্রতিপক্ষ ক্রিকেটারের সঙ্গে ধাক্কাধাক্কি করে তাঁরা এখন আলোচনায়। ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার আইসিসি-বিসিসিআইকে এক রকম ধুয়েই দিয়েছেন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘প্রিয় আইসিসি এবং বিসিসিআই। ভারত ‘এ’ দলের হয়ে বৈভবের পর এবার জয়সওয়াল। এমন আচরণে যদি বারবার ছাড় দেওয়া হয়, তাহলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হতেই থাকবে।’

জয়সওয়াল, সূর্যবংশীর মধ্যে একটা দিক থেকে মিলও রয়েছে। দুজনের ঘটনাই ঘটেছে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে। ডাম্বুলায় এ বছরের জুনের এক ঘটনা। শ্রীলঙ্কার ‘এ’ দলের বিপক্ষে ভারতের ‘এ’ দলের হয়ে সুপার ওভারে ব্যাটিং করছিলেন সূর্যবংশী ও সূর্যংশ শেড়গে। ৭ রানে সুপার ওভারে ভারত হেরে গিয়েছিল। তাঁরা (শেড়গে-সূর্যবংশী) যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন শ্রীলঙ্কা ‘এ’ দলের বিশেন হালাম্বাগে ও ওয়ানুজা সাহান কী যেন সূর্যবংশী ও সূর্যংশকে লক্ষ্য করে বলছিলেন। সূর্যবংশী এরপর হালাম্বাগেকে ধাক্কা মেরেছিলেন।

দুই মাস পরই এবার শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে সমালোচিত হয়েছেন জয়সওয়াল। কলম্বোর টেস্টের প্রথম দিনে তাঁকে আউট করে শ্রীলঙ্কা পেসার আসিতা ফার্নান্দো উদ্‌যাপন করতে থাকেন। শুরুতে জয়সওয়াল ড্রেসিংরুমের দিকে যেতে থাকলেও পরে দিক পরিবর্তন করে আসিতাকে মাথা দিয়ে ধাক্কা দেন।

মাঞ্জরেকারের মতে এ ধরনের আচরণ খেলার জন্য যেমন ক্ষতিকর, তেমনি তা বাজে প্রভাব ফেলবে ক্রিকেটারদের ওপরও। ভারতীয় ধারাভাষ্যকার এক্সে লিখেছেন, ‘এটা ক্রিকেটের জন্য ভালো না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের ভবিষ্যতের জন্যও এমনটা খারাপ।’

সূর্যবংশীর কোনো শাস্তি না হলেও এবার জয়সওয়ালের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। কলম্বোতে সিরিজের দ্বিতীয় টেস্টে এগিয়ে জয়সওয়ালের দলই। ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৭২.৪ ওভারে ৬ উইকেটে ২২৯ রান করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের লিড কেবল ১৬ রানের।

ত্রিদেশীয় সিরিজে লিটনের বদলি কে

মিরাজ কেন নেই, বিসিবির ব্যাখ্যা

জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজই শেষ লিটনের

১৪ বলে ফিফটি, ৪৯ বলে সেঞ্চুরি

ম্যাচ শুরুর আগেই বাংলাদেশের দুঃসংবাদ

চাকরি পাওয়ার এক সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে বিসিবির কোচ

আইসিসির কাছ থেকে ‘সুখবর’ পেলেন সাকিবরা

বিপিএলের কোচকে নিল দিল্লি

বিশ্বকাপে চোখ রেখে মাঠে নামছে বাংলাদেশ

‘ফাইনালের’ আগে ভারতের তিন দল, কোন দলে কারা