হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতাই লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

টি-টোয়েন্টি বা ওয়ানডে—কোনো সংস্করণেই বাংলাদেশের মেয়েরা কখনো অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। তবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন যেন অতীত ইতিহাস নিয়ে মাথা ঘামাচ্ছেন না। ঘরের মাঠে খেলা বলেই যেন অনেক আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দলের নির্বাচক। 

অস্ট্রেলিয়া নারী দলের কাছে অবশ্য বাংলাদেশের মাঠ বেশ অচেনা। ২০১৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এবারই প্রথম বাংলাদেশে এল অস্ট্রেলিয়ার মেয়েরা। নারী ক্রিকেটে বাংলাদেশ‍অস্ট্রেলিয়ার এটাই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়ে পরশু শুরু হচ্ছে সিরিজ। প্রতিপক্ষ সাতবারের ওয়ানডে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হলেও শিপন তাদের বিপক্ষে ভালো খেলতে আত্মবিশ্বাসী লেগেছে শিপনকে। আত্মবিশ্বাস থাকাটাই স্বাভাবিক। বাংলাদেশ নারী দল দক্ষিণ আফ্রিকার মাঠে ওয়ানডে জিতে এসেছে। ঘরের মাঠে বাংলাদেশের মেয়েরা জিতেছে ভারত-পাকিস্তানের মতো পরাশক্তির বিপক্ষেও। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে সাজ্জাদ আহমেদ শিপন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে সিরিজ জেতা। সত্যি বলতে ওয়ানডে আমাদের ফোকাসিং পয়েন্ট। ওয়ানডেটাকে আমরা পাখির চোখ করে রেখেছি।’ 

ভারত, অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে হারালে বাংলাদেশ দল প্রশংসার বন্যায় ভেসে যায়। ছেলেদের ক্রিকেটে এসব দেখা গেছে আগেও। শিপন যেন সেই ধারণা থেকেই কথা বললেন, ‘জেতাটা খুব জরুরি আমাদের জন্য। জিতলে আমরা প্রচারণা পাব বেশি। স্পনসরও বেশি পাব। অবশ্যই একটা অপরটার পরিপূরক।’ 

এবারের বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া নারী দল ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তিনটি করে ম্যাচ খেলবে। সিরিজের সব ম্যাচই হবে মিরপুরে। মিরপুরে ছেলেদের ক্রিকেটে দেখা গেছে, সফরকারী দল এসে বারবার খাবি খেয়েছে। সেই ধারণা থেকেই শিপন বলেন, ‘ওরা যে ফাস্ট ট্র্যাকে খেলে, বাউন্সি ট্র্যাকে খেলে। আমাদের এখানে খেলাটা এত সহজ না। পাশের দেশ ভারতে দেখি একই রকম জিনিসটা হয়। যেকোনো দল এলেই সমস্যায় পড়ে। আমাদের উইকেটও ব্যতিক্রম নয়।’

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়

শেষ ওয়ানডে জিতে মিরাজ বললেন, আমরা অনেক কিছু শিখেছি

সিরিজ খুইয়ে মিরাজদের জয়ে ফেরা

ধবলধোলাই এড়ানোর ম্যাচেও ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ হারের পর শাস্তি পেল বাংলাদেশ

মোস্তাফিজের বদলি নিল বিসিবি

জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরেক ধাক্কা খেল বাংলাদেশ

এবারও জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮, ক্যাচ মিসের সুযোগে কারেনের সেঞ্চুরি