হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে ইংল্যান্ডের ওপর। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান এখন খাদের কিনারায়। সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে ‘যদি-কিন্তু’র ওপর। কলম্বোর প্রেমাদাসায় পরশু নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে সুপার এইট থেকে শ্রীলঙ্কার বিদায়ঘণ্টা বেজে গেছে। লঙ্কানরা বিদায় নেওয়ার পর এখন ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান।

সুপার এইটের লড়াইয়ে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে টিকিট ইতিমধ্যে কেটে রেখেছে তারা। তাই এই ম্যাচ নিয়ে তাদের কোনো দুশ্চিন্তা নেই। দুশ্চিন্তাটা পাকিস্তানের। কারণ নিউজিল্যান্ড জিতে গেলে যে বাড়ি ফেরার টিকিট ধরতে হবে বাবর-শাহিনদের।

৩ পয়েন্টের পাশাপাশি ‍+৩.০৫ নেট রানরেট নিয়ে দ্বিতীয় গ্রুপের দুইয়ে নিউজিল্যান্ড। দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া পাকিস্তানের নেট রানরেট -০.৪৬১। সেমিতে ওঠা তাদের কাছে একেবারে অসম্ভব, তা কিন্তু নয়। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড ২০ বা ততোধিক রানে হারলেই কাজটা একটি সহজ হবে পাকিস্তানের জন্য। সে ক্ষেত্রে সেমিতে উঠতে হলে পাকিস্তানের ৫০ রানে জিততে হবে শ্রীলঙ্কার বিপক্ষে। তাই ইংল্যান্ডের জয় ও তাদের জয়ের সমষ্টিগত রানের হিসাব অন্তত ৭০ হতে হবে। রান তাড়ার ক্ষেত্রে যদি ইংল্যান্ড ১৫১ রানের লক্ষ্য তাড়া করে ১৭ ওভারে জেতে, একই লক্ষ্য পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪.৪ ওভারে জিততে হবে।

যদি বৃষ্টির বাগড়ায় শ্রীলঙ্কা-পাকিস্তান, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দুটির কোনো একটি পরিত্যক্ত হয়ে যায়, তাহলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠা হবে না। ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট কাটবে কিউইরা। ৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড সুপার এইটের দ্বিতীয় গ্রুপ থেকে সেরা হয়ে সেমিতে উঠবে। তখন শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ কেবল নিয়মরক্ষার ম্যাচ হয়ে যাবে। আর নিউজিল্যান্ডের হারের পর যদি শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হয়, তখন পাকিস্তানের পয়েন্ট হবে ২।

আফগানিস্তানে গিয়েও কাজ করতে আপত্তি নেই আফগান কোচের

কোহলির এই বিশ্ব রেকর্ড এখন হুমকির মুখে

বিশ্বকাপের মাঝে বাবা হারালেন ভারতীয় ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভারত কেন এত চিন্তায় ছিল

মুজারাবানিদের পিটিয়ে ঝাল মেটালেন সূর্যরা

মার্করাম-ঝড়ে আবারও দাপুটে জয় দক্ষিণ আফ্রিকার

রনির অলরাউন্ড নৈপুণ্যে তাসকিনদের উড়ন্ত জয়, মিরাজদের উড়িয়ে দিলেন শান্তরা

‘সাকিব মানুষ মারতে পারে না, মামলাটা খতিয়ে দেখা উচিত’

বগুড়ায় ‘সাকিব-সাকিব’ চিৎকার, বিসিবির পেজে পোস্ট

জিম্বাবুয়েকে হারাতে যুক্তরাষ্ট্র থেকে ‘বিশেষ অস্ত্র’ ব্যবহার ভারতের