হোম > খেলা > ক্রিকেট

সুপার এইটের আগে ভারতীয় দলে চোটের হানা

ক্রীড়া ডেস্ক    

আহমেদাবাদে নেটে ব্যাটিং অনুশীলনের সময় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শট সরাসরি সিরাজের বাঁ হাঁটুতে আঘাত করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে বড়সড় ধাক্কা খেল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলনের সময় চোট পেয়েছেন দলের অন্যতম ভরসা মোহাম্মদ সিরাজ। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্টের গুরুত্বপূর্ণ লড়াইয়ের ঠিক আগমুহূর্তে সিরাজের এই চোট টিম ম্যানেজমেন্টকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আহমেদাবাদে নেটে ব্যাটিং অনুশীলনের সময় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার একটি জোরালো শট সরাসরি সিরাজের বাঁ হাঁটুতে আঘাত করে। আঘাত পাওয়ার পরপরই ব্যথায় কাতরাতে থাকেন এই পেসার। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন সিরাজ।

এবারের বিশ্বকাপে শুরু থেকেই চোট পিছু ছাড়ছে না ভারতের। চোটের কারণে বিশ্বকাপ শুরুর আগেই ছিটকে যান হার্শিত রানা। এই পেসারের স্থলাভিষিক্ত হয়েছিলেন এই সিরাজ। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে তাঁর এই চোট দলের গভীরতাকে বড় পরীক্ষার মুখে ফেলেছে। এ ছাড়া অসুস্থতার কারণে যশপ্রীত বুমরা ও অভিষেক শর্মাকেও একটি করে ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে। পাশাপাশি ওয়াশিংটন সুন্দরও শারীরিক সমস্যায় ভুগেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় সুপার এইটের ম্যাচে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। বুমরা, বরুণরা ফর্মে থাকলেও সিরাজকে শেষ পর্যন্ত একাদশে পাওয়া যাবে কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। বিসিসিআই-এর মেডিকেল টিমের রিপোর্টের ওপরই নির্ভর করছে প্রোটিয়াদের বিপক্ষে ভারতের বোলিং কম্বিনেশন।

পেস বিভাগে অস্থিরতা থাকলেও স্পিন বিভাগে স্বস্তির কথা শুনিয়েছেন বোলিং কোচ মর্নে মরকেল। দলের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর প্রশংসা করে তিনি তাকে ভারতের অন্যতম ‘স্ট্রাইক বোলার’ হিসেবে অভিহিত করেছেন। মরকেলের মতে, টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে বরুণ দলকে ব্রেক-থ্রু এনে দিচ্ছেন।

আইসিসি থেকে নিষেধাজ্ঞার শঙ্কা উড়িয়ে দিচ্ছে না বিসিবি

সাকিব কি পাকিস্তান সিরিজ খেলবেন

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে বৃষ্টি, কী হবে খেলা না হলে

দ্য হান্ড্রেডে পাকিস্তানিদের না দেখলে হতাশ হবেন ইংলিশ অধিনায়ক

বিশ্বকাপ খেলতে না পেরে আমি কোমায় যাইনি, বলছেন সাইফ

পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে চিন্তার কারণ বৃষ্টি

শূন্যের হ্যাটট্রিক করা অভিষেকেই আস্থা ভারতের

সুপার এইটের শুরুটা কেমন হবে পাকিস্তানের

বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে পারবে না ভারত

সেদিন কোচের সামনে কেন বোতল ছুড়ে মেরেছিলেন পাকিস্তান অধিনায়ক